শ্রীমঙ্গলে ফিল্ড ট্রিপে আসা নর্থ সাউথ শিক্ষার্থীদের একাংশ
সারাদেশ

শ্রীমঙ্গলে ফিল্ড ট্রিপে নর্থ সাউথের শিক্ষার্থীরা

মৌলভীবাজার প্রতিনিধি

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও মিডিয়া কমিউনিকেশন বিভাগের উদ্যোগে ফিল্ড ট্রিপ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২১ফেব্রুয়ারী) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও নিউমিডিয়া কোর্সের একদল শিক্ষার্থী মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার চা বাগান ভ্রমন করেন। এসময় শিক্ষার্থীরা ডকুমেন্টারীর জন্য নুরজাহান টি স্টেট এর বিভিন্ন পর্যায়ের চা শ্রমিকদের সাথে কথা বলে তাদের ও চা শ্রমিক পরিবারের জীবন মান সম্পর্কে ধারনা নেন।

বিশ্ববিদ্যালয়ের ওই বিভাগের অধ্যাপক ড. শরীফুল ইসলাম ইমশিয়াতের তত্বাবধানে ৪৮ জন শিক্ষার্থী শ্রীমঙ্গলের চা শিল্প সম্পর্কে সম্যক ধারণা নেন। এছাড়াও কোর্স অ্যাসাইনমেন্ট হিসেবে শিক্ষার্থীরা কয়েকটি দলে ভিন্ন ভিন্ন তথ্যচিত্র তৈরি করেন, পাশাপাশি চা বাগান ও এর আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য ঘুরে দেখেন এবং উপভোগ করেন।

টেলিভিশন ও মিডিয়া বিভাগের বিবিএ’র টুয়েলভ সেমিষ্টারের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, ‘আমাদের ফ্যাকাল্টি এখানে নিয়ে এসেছেন, এখানকার চা শ্রমিকদের জীবনমান নিজ চোখে দেখার জন্য। তারা কিভাবে জীবন যাপন করতেছে, সেটা হাতে-কলমে শিখতে পারছি। তাদের জীবনবোধ সর্ম্পকে জানার পাশাপাশি ডকুমেন্টারী তৈরী করতে পারছি। এছাড়া শ্রমিকদের মধ্যে যে তারা নি¤œ মানের বেতন পান এবং জীবন যাপন করেন, সেটা এখানে না আসলে জানতে পারতাম না।’

একই বিভাগের শেষ সেমিষ্টারের আরেক শিক্ষার্থী ইয়াতিউর রহমান বলেন, ‘শ্রীমঙ্গলে ঘুরতে আসার কারন হচ্ছে- এখানে যেসব চা শ্রমিক কাজ করেন তাদের জীবন যাত্রার মান কেমন সেটা দেখার জন্য এবং এর উপর ডকুমেন্টারী তৈরী করার জন্য। বিশেষ করে আমরা যারা শহরে থাকি, আর উনারা যারা এখানে চা বাগান এলাকায় থাকেন, আমাদের মধ্যে পার্থক্যটা বুঝার জন্যই মূলত আসা। আর বাংলাদেশের মধ্যে সিলেট বিভাগটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা এলাকা। যদিও এখন সিজন নয়, তারপরও শ্রীমঙ্গলের প্রকৃতি এবং পরিবেশ বরাবর’ই আমাকে মুগ্ধ করে। এর আগেও আমি এখানে বেড়াতে এসেছি, ভালো লাগে এবং বেশ উপভোগ করি শ্রীমঙ্গলের প্রকৃতি।’

ইকনোমিকস ডিপার্টমেন্ট এর নাইন সেমিষ্টারের শিক্ষার্থী লামিয়া তাসরিন অর্পা বলেন, ‘আমাদের একটা সাবজেক্ট হচ্ছে টেলিভিশন এন্ড নিউমিডিয়া। সেটার প্যাক্টিকেলের জন্য শ্রীমঙ্গলে ফিল্ড ট্রিপে এসেছি। আমাদের মূল কাজ হচ্ছে ডকুমেন্টারী তৈরী করা। এখানে এসে ভালো অভিজ্ঞতা পাচ্ছি ডকুমেন্টারী তৈরীর জন্য। বিশেষ করে চা শ্রমিকদের কষ্টগাঁথা জীবন এবং লাইফ স্টাইল সম্পর্কে জানতে পারছি। তারা কত সময় কাজ করেন, কত বেতন পান, যা পায় সেটা তাদের জীবন যাপনের জন্য যথেষ্ট কি না এসব বিষয় জানতে পারছি।’

তিনি বলেন, ‘তাদের তথ্যানুযায়ী আমার মনে হয়েছে তারা অত্যান্ত নি¤œ মানের জীবন যাপন করছে। সেটাকে কিভাবে আরেকটু উন্নত করা যায় সেটা নিয়ে আমি ভবিষ্যতে কাজ করতে চাই।’ এর আগে যখন আসা হয়েছিল তখন সবকিছু সবুজ ছিল, কিন্তু এইবার দেখলাম সবুজ প্রকৃতি কিছুটা কম। হয়ত অফ সিজনের কারনে এমনটা হয়েছে বলে যোগ করেন তিনি।

সামিয়া বিনতে রহমান এবং সাম্মা আল জিনান নামের বিবিএ ফাইনাই ইয়ারের দুই শিক্ষার্থী বলেন, ‘টেলিভিশন এন্ড নিউমিডিয়া একটা কোর্স আছে, সেটার একটা প্রজেক্ট হচ্ছে ডকুমেন্টারী বানাতে হয় আমাদের। বিশেষ করে শ্রীমঙ্গলের টি লেবারদের ডেইলি লাইফ কিভাবে কাটাচ্ছে সেটার উপর ডকুমেন্টারী তৈরী করা। কিন্তু আজকে এসে তেমন কাউকেই পাওয়া যায়নি, কারন এখন অফ সিজন যাচ্ছে চা শিল্পের। তবে এখানে এসে ভালো লাগছে, শান্তি লাগছে প্রকৃতি এবং প্রাকৃতিক পরিবেশ দেখে, ঢাকায় তো এভাবে ন্যাচার পাওয়া যায় না তাই।’

কোর্স ফ্যাকাল্টি ড. শরীফুল ইসলাম ইমশিয়াত বলেন, ‘প্রথাগত শিক্ষার বাইরে ফিল্ড ট্রিপে শিক্ষার্থীরা আরও বেশি গবেষণাধর্মী এবং প্রাকটিক্যাল নলেজ ধারণ করতে পারে। এছাড়াও শিক্ষার্থীদের মাঝে একটি মেলবন্ধন তৈরি হয়। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের টেলিভিশন অ্যান্ড মিডিয়া কোর্সটি জিইডি কোর্স হিসেবে ছাত্র-ছাত্রীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।’

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা