সংগৃহীত
সারাদেশ

গাজীপুরে দুই দিন ধরে দুই কুমিরের মারামারি

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর জেলার শ্রীপুরের সাফারি পার্কে কুমির বেষ্টনীতে দুই দিন ধরে দুটি পুরুষ কুমির মারামারি করেছে। এতে একটি কুমির মারাত্মক আহত হয়েছে। আহত কুমিরকে চিকিৎসা শেষে অন্য বেষ্টনীতে স্থানান্তর করা হয়েছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে মারামারি করে আহত কুমিরকে পার্কের কচ্ছপ বেষ্টনীতে স্থানান্তর করে পার্ক কর্তৃপক্ষ।

সাফারি পার্ক গাজীপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. রফিকুল ইসলাম বলেন, ‘দুদিন ধরে কুমির বেষ্টনীতে দুটি পুরুষ কুমির অনেক মারামারি করছে। কোনোভাবেই সেগুলোর মারামারি থামছিল না। আজ সকাল থেকে পার্কের কর্মচারীদের নিয়ে কয়েক ঘণ্টার চেষ্টায় আহত কুমিরকে কবজায় এনে পার্কের কচ্ছপ বেষ্টনীতে স্থানান্তর করা হয়েছে।’

তিনি আরো বলেন, কুমির বেষ্টনীতে সমবয়সী প্রাপ্তবয়স্ক দুটি পুরুষ কুমির ও একটি মাদী কুমির রাখা ছিল। সেখানে সমবয়সী পুরুষ কুমির দুটি মারামারিতে লিপ্ত হয়। এতে একটি কুমির বেশি আহত হয়। আহত স্থানে চিকিৎসা শেষে একটি বেষ্টনীতে ছেড়ে দেওয়া হয়েছে। আহত কুমিরটি বেষ্টনীতে ছাড়ার পর স্বাভাবিকভাবে চলাফেরা করছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

ভারতের অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা