রবিউল আউয়াল অন্তর
সারাদেশ

ছাত্র অধিকার পরিষদের নেতা নিখোঁজ: পরিবারের উদ্বেগ, দ্রুত উদ্ধারের দাবি

পটুয়াখালী প্রতিনিধি

গণ অধিকার পরিষদের অঙ্গসংগঠন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সম্পাদক রবিউল আউয়াল অন্তর নিখোঁজ রয়েছেন। গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে এলাকাবাসী ও স্বজনেরা তাকে দ্রুত উদ্ধার করার দাবিতে কলাপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে মানববন্ধন করেছেন । জানা গেছে, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ আদায় এবং তাদের চাকরিসহ আট দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন রবিউল আউয়াল অন্তর। এ কারণে তিনি বিসিপিসিএল কর্তৃপক্ষের রোষানলে পড়েন বলে পরিবারের অভিযোগ।

বৃহস্পতিবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন অন্তর। তার ব্যবহৃত মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় পটুয়াখালী-কলাপাড়া মহাসড়কের রজপাড়া মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। মোটরসাইকেলের সামনে তার নাম লেখা ছিল। সেখান থেকে সিইসিসি লেখা একটি হেলমেটও উদ্ধার করা হয়।

অন্তরের বড় ভাই তুষার আল মামুন এ ঘটনায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের পাঁচ কর্মকর্তা এবং আরও একজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম জানান, “নিরাপত্তাকর্মীদের তথ্যের ভিত্তিতে গভীর রাতে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেয়েছি, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।”

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা