সারাদেশ

কীটনাশক ও রাসায়নিক দ্রব্য  ব্যবহার হ্রাসকরণের দাবি

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে কৃষিতে ক্ষতিকর কীটনাশক ও রাসায়নিক দ্রব্য ব্যবহার হ্রাসকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে স্বেচ্ছাসেবী সংগঠন সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম, সবুজ সংহতি, যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটি ও বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর যৌথ আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন সবুজ সংহতির আহ্বায়ক কুমুদ রঞ্জন গায়েন।

উল্লেখ্য, ১৯৮৪ সালের ২-৩ ডিসেম্বের রাতে ভারতের মধ্যপ্রদেশের ভোপাল শহরে ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড নামে একটি পেস্টিসাইড কারখানায় ভয়াবহ রাসায়নিক দূর্ঘটনা সংঘটিত হয়েছিল যা ভোপাল বিপর্যয় বা ভোপাল গ্যাস ট্র্যাজেডি নামে পরিচিত। এটি এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় শিল্প বিপর্যয় হিসেবে ধরা হয় হয়।

এতে কারখানার আশেপাশের শহরগুলোর ৫০,০০০০ এরও বেশি মানুষ অত্যন্ত বিষান্ত মিথাইল আইসো সায়ানেট গ্যাসের সংস্পর্শে আসেন। সরকারি হিসাবে এ দুর্ঘ্টনায় ২২৫৯ জন মানুষ মৃত্যু বরণ করেন বলে জানানো হয়। তবে মূতের সংখ্যা অনেক বেশি বলে অনুমান করা হয়। তারই ধারাবাহিকতায় কীটনাশক মুক্ত একটি মডেল শ্যামনগর উপজেলা গড়ার প্রত্যয়ে এই আয়োজন।

মানববন্ধনে বক্তব্য রাখেন-সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম এর সদস্য সচিব মো. সাঈদুল ইসলাম, যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটির সদস্য মো. শামীম হোসেন, সোনামুগারী কৃষক-জেলে কল্যাণ সমিতির সভাপতি কোহিনুর বিবি, বারসিক এর সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, সুন্দরবন প্রেসক্লাবের সহ-সভাপতি ও সবুজ সংহতির যুগ্ম আহ্বায়ক পীযুষ বাউলিয়া পিন্টু, কৃষক-গবেষক দলের সভাপতি মো. হাবিবুর রহমান, কীটনাশক বিক্রেতা অশোক মন্ডল, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা শেখ আফজালুর রহমান।

বক্তারা এসময় বলেন, বর্তমান সময়ে রাসায়নিক কীটনাশকের ব্যবহার দিনদিন বেড়েই চলছে, যার কারণে আমাদের জীববৈচিত্র্য আজ হুমকির মুখে। জীববৈচিত্র্য ভালো রাখা আমাদের সকলের দায়িত্ব, এজন্য আমাদের সচেতন হতে হবে। রাসায়নিক কীটনাশককে না বলে জৈব সারের ব্যবহার বৃদ্ধির চেষ্টা করতে হবে। এবিষয় সকলে একমত পোষণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বারসিক এর যুব সংগঠক স. ম ওসমান গনী সোহাগ।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

সরকার নির্ধারিত মজুরী প্রদানের দাবীতে নীলফামারীতে মানববন্ধন

নীলফামারী সরকারি খাদ্য গুদামে সরকার নির্ধারিত মজুরি প্রদানের দাবিতে মানববন্ধন...

রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে যুক্ত হচ্ছে নারায়ণগঞ্জ

ব্রিটিশ আমলে নির্মিত দেশের অন্যতম ব্যস্ত ও ঘনবসতিপূর্ণ রেলপথ ঢাকা-নারায়ণগঞ্জ-...

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসল...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা