সংগৃহীত
সারাদেশ

সাভারে বাস-ট্রাক সংঘর্ষে ৪ পোশাকশ্রমিক নিহত, আহত ৪০

সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার সাভারের ধামরাইয়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার জন পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন শ্রমিক। তাদের ১০-১২ জনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (২০ নভেম্বর) রাত ১০টার দিকে ধামরাইয়ের কাওয়ালীপাড়া-কালামপুর সড়কের খাগুর্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ধামরাইয়ের গ্রাফিক্স টেক্সটাইলের একটি শ্রমিকবাহী বাস খাগুর্তা এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা একটি ইটবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিন জন নারী ও এক জন পুরুষ শ্রমিক নিহত হন; আহত হন অন্তত ৪০ জন।

পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেন।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন ধামরাইয়ের আমতা ইউনিয়নের বড় জেঠাইল গ্রামের আব্দুল মালেকের ছেলে পোশাকশ্রমিক জাহাঙ্গীর আলম (২৬)। অপর নিহত তিন নারী পোশাক শ্রমিকের পরিচয় পাওয়া যায়নি। তাদের লাশ পরিবারের লোকজন নিয়ে গেছে।

অবশ্য প্রত্যক্ষদর্শীরা বলছেন, ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের দুনিগ্রাম এলাকার খবুর উদ্দিনের মেয়ে নিপা আক্তার (২৮) নিহত হয়েছেন। এ ছাড়া আহতদের মধ্যে বাস চালক ছানোয়ার হোসেনের (৩৮) অবস্থা আশঙ্কাজনক। তিনি বালিয়া ইউনিয়নের দুনিগ্রাম এলাকার আওলাদ ফকিরের ছেলে।

ওই পোশাক কারখানার শ্রমিক, পুলিশ ও স্থানীয়রা জানান, গ্রাফিক্স টেক্সটাইল পোশাক কারখানাটি রাত ৯টায় ছুটি হয়। স্টাফ বাসে করে শ্রমিকরা বাড়ি ফিরছিলেন। বাসটি ধামরাই-সাটুরিয়া আঞ্চলিক মহাসড়কের খাগুর্তা এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা ইটভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন নারী শ্রমিক নিহত হন। আহত হন বাসের আরো অন্তত ৪০ জন শ্রমিক। তাদেরকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে জাহাঙ্গীর আলম নামে এক পোশাকশ্রমিক কালামপুর পপুলার ডিজিটাল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই পোশাক কারখানার শ্রমিক মনির হোসেন বলেন, নিহত জাহাঙ্গীর আলম আমার মামাতো ভাই। আমরা দুইজনই গ্রাফিক্স টেক্সটাইল কারখানায় চাকরি করি। আমি পেছনের বাসে ছিলাম। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে আমি তিন নারী শ্রমিকের মরদেহ উদ্ধার করি। তাদের পরিচয় জানতে পারিনি। আর আমার মামাতো ভাই হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

স্থানীয়রা জানান, ১০-১২ জনের অবস্থা আশঙ্কাজনক। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, পুলিশ পৌঁছানোর আগেই তিন নারীর লাশ তার স্বজনরা নিয়ে গেছেন। পরে হাসপাতালে নিহত জাহাঙ্গীর আলমের লাশও তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

আমারবাঙলা/আরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসল...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভ...

জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের নারী ও শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা