সংগৃহিত
সারাদেশ

সৈয়দপুরে রংপুর বিভাগ ইট ভাঁটা মালিক সমিতির সমাবেশ

জেলা প্রতিবেদক : নীলফামারীর সৈয়দপুরে বিভিন্ন দাবী বাতিল চেয়ে ইট ভাঁটা মালিক সমিতির এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ২৩ জুন শহরের সুলতানগরের ড্রীম প্লাস মিলনায়তনে ওই সমাবেশের আয়োজন ছিল। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির নীলফামারী জেলা শাখার সভাপতি ও নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ।

এতে প্রধান অতিথির বক্তব্য বলেন, বাংলাদেশ ইট প্রস্তুতকারী রংপুর জেলা মালিক সমিতির সাধারণ সম্পাদক এম আজিজুল হক। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি রংপুর জেলার সভাপতি এ কে এম মোজাম্মেল হক, বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি রংপুর জেলার সহ সভাপতি আবু নাসের শাহ মোঃ মাহাবুবুর রহমান, বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি রংপুর জেলার সহ সভাপতি এনামুল হক ও বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি নীলফামারী জেলার সহসভাপতি মোজাম্মেল হকসহ অনেকে।

বক্তারা বলেন, রংপুর বিভাগে সরকারী আদেশে সকল ইট ভাঁটা বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত জাতীয় বাজেটে অতিরিক্ত ভ্যাট নির্ধারণ করা হয়েছে। ইট প্রস্তুত ও ভাঁটা আইন ২০১৩ এর সংশোধনী ধারা বাতিল করার দাবি জানানো হয় সমাবেশে।

ইট ভাঁটা প্রস্তুতকারী মালিক সমিতির রংপুর বিভাগের সকল জেলা ও উপজেলাসহ নীলফামারী জেলার, জলঢাকা, সৈয়দপুর, কিশোরগঞ্জ, ডোমার, ডিমলার প্রায় শতাধিক ভাঁটা মালিক সমাবেশে অংশ নেন। তাদের দাবী ইট ভাঁটা বন্ধ হলে আগামীতে সরকারী বিভিন্ন কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। মানুষ পাকা বাসা নির্মাণ করতে পারবে না। সরকার যে ভাঁটা নির্মাণে নির্দেশনা দিয়েছে তা কোন ভাবেই সম্ভব নয়। তাই পুরনো ভাঁটা বহালের দাবীসহ ভ্যাট, সংশোধনী আইন বাতিলের দাবী জানান তারা। সাথে পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন হয়রানি বন্ধের দাবী করা হয়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা