সংগৃহিত
সারাদেশ

কেএনএফ’র বিরুদ্ধে বম জনগোষ্ঠীর মানববন্ধন

জেলা প্রতিনিধি: বান্দরবানের রুমায় সাধারণ বম জনগোষ্ঠীর বাসিন্দারা ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনায় সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে মানববন্ধন করেছে।

বুধবার (২২ মে) সকালে হরি মন্দিরে সামনে ব্যানার নিয়ে বম জনগোষ্ঠীর দুই শতাধিক নারী-পুরুষ ও শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এই মানববন্ধনে বক্তব্য রাখেন, বেথেল পাড়া সাবেক ইউপি সদস্য লাল লুং থাং বম, ধর্মীয় পাজক রেভা পেকলিয়ান বম, নারী নেত্রী জিং ঠুয়াই বম ও শিক্ষার্থী এসথার বম সহ অনেকে।

এ সময় বক্তারা বলেন, কেএনএফ সন্ত্রাসীদের অপরাধমূলক কার্যকলাপের কারণে আমরা সাধারণ বম জনগোষ্ঠীর বাসিন্দারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি। এতে সাধারণ বম জনগোষ্ঠীর মানুষ এখন ভয়ে তাদের বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে। এ জন্য যারা অস্ত্রধারী ও দেশ বিরোধী তাদেরকে আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবি জানান তারা।

ধর্মীয় পাজক রেভা পেকলিয়ান বম জানান, কিছু পথভ্রষ্ট ও বিপথগামী কেএনএফ সদস্যদের কর্মকাণ্ডের জন্য আমাদের সমস্ত বম জনগণকে দোষারোপ করা যাবে না। এ সময় নিরপেক্ষ ও সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত এবং চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এতে কোন নিরপরাধ ব্যক্তি যেন দোষী সাব্যস্ত হয়ে শাস্তিভোগ না করে সেদিকে নজর রাখতে সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।

নারী নেত্রী জিং ঠুয়াই বম জানান, আমরা কোন সংঘাত চাই না। আমরা শুধু শান্তি, সম্প্রীতি ও স্বাধীনতার মাধ্যমে বাঁচতে চাই।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা