ছবি: সংগৃহীত
সারাদেশ
আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ

যমুনা অয়েলের সিবিএ নেতা ইয়াকুব গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের চান্দগাঁও এলাকা থেকে যমুনা অয়েল কোম্পানির সিবিএ নেতা ও লেবার ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ এয়াকুবকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে তাকে গ্রেপ্তারের পর রবিবার ডিবি পুলিশ তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করে। পরে চান্দগাঁও থানা পুলিশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি বিস্ফোরক দ্রব্য মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। শুনানি শেষে আদালত এয়াকুবকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মোহাম্মদ এয়াকুব দীর্ঘদিন ধরে যমুনা অয়েল কোম্পানির শ্রমিক রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি শ্রমিক লীগের নেতা হিসেবেও পরিচিত। বিগত সরকারের সময়ে দলীয় প্রভাব খাটিয়ে কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, বদলি ও পদোন্নতিসহ বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এছাড়া যমুনা অয়েল কোম্পানিতে তেল চুরি, ফার্নেস অয়েল ও বিটুমিন বিক্রিতে অনিয়মসহ নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন সময়ে আলোচনায় এসেছিলেন এই সিবিএ নেতা।

চান্দগাঁও থানা পুলিশ জানিয়েছে, মামলার তদন্তের স্বার্থে তাকে কারাগারে পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা