সারাদেশ

মোটর সাইকেল কিনে না দেওয়ায় নিজ বাড়িতে বোমা হামলা, যুবক আটক

কুষ্টিয়া প্রতিনিধি 

কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেল কিনে না দেওয়ায় নিজ বাড়িতে পেট্রোলবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে ইমন (২২) নামে এক যুবক। বৃহস্পতিবার সন্ধ্যারাতে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি গ্রামে এ বোমা বিষ্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পেট্রোলবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটনায় জড়িত ইমনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাইকুন্ডি উত্তরপাড়া গ্রামের হাসেম আলী (৫২) টাঙ্গাইলের নাসির গ্লাস ফ্যাক্টরিতে চাকুরি করেন। তার ছেলে ইমন দুই মাস ধরে বাবার কাছে সুজুকি জিক্সার মোটরসাইকেল কিনে দেওয়ার দাবি করে আসছিল। এ নিয়ে পরিবারের অশান্তি লেগেই ছিল। এ ঘটনা নিয়ে মাসখানেক আগে বখাটে ইমন তার মাকেও মারপিট বাড়ি থেকে তাড়িয়ে দেয়।
গত ১৮ নভেম্বর বাবা ও মা সোনাইকুন্ডি গ্রামের নিজ বাড়িতে ফিরে আসলে ইমন পুনরায় মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য তাদেরকে চাপ প্রয়াগ করে। তারা দিতে অস্বীকৃতি জানালে বৃহস্পতিবার রাতে ইমন নিজ বাড়ির উঠানে দুটি পেট্রোলবোমা ও ককটেলের বিস্ফোরণ ঘটায়। বোমার শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে এলাকাবাসী পুলিশকে জানায়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ দ্রæত ঘটনাস্থলে গিয়ে বোমা হামলকারী ইমনকে আটক করে থানা হেফাজতে নেয়। ইমনের বাবা হাসেম আলী জানান, দীর্ঘদিন ধরে ইমন অবাধ্য আচরণ করে আসছিল। ইন্টারমিডিয়েট থেকেই সে মাদক ও এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ে। এনিয়ে পরিবারে চরম অশান্তি রয়েছে। মোটরসাইকেল কিনে দিতে না পারায় বৃহস্পতিবার বাড়িতে ইমন বোমা হামলা চালায়।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ জানান, বোমা বিস্ফোরণের ঘটনার পরপরই অভিযান চালিয়ে ইমনকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা