সংগৃহীত
সারাদেশ

বঙ্গবন্ধু টানেলে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল দেখতে শুক্রবার (৩ নভেম্বর) দর্শনার্থীদের উপচেপড়া ভিড় ছিল। টানেলের দুই প্রান্তে বাস, মাইক্রোবাসে করে এসে প্রবেশের জন্য লাইন ধরেন দর্শনার্থীরা। দুইপাড়ে প্রায় পাঁচ কিলোমিটার পথে যানজট সৃষ্টি হয়।

টানেল দেখতে যাদের ব্যক্তিগত গাড়ি নেই এমন লোকজনও পরিবার নিয়ে ছুটে এসেছেন। টানেলের দুই প্রান্তে যাত্রীবাহী বাসে উঠার জন্য তাদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তবু সবার চোখে-মুখে উচ্ছ্বাস-আনন্দ ছিল।

এদিকে দর্শনার্থীদের গাড়ির চাপ টোলপ্লাজার কর্মীদেরও ব্যস্ততা বাড়িয়ে দিয়েছে। গাড়ির চাপ সামলাতে নিরাপত্তায় নিয়োজিত কর্মীদেরও হিমশিম খেতে দেখা গেছে।

শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যার দিকে টানেলের পতেঙ্গা প্রান্তে দেখা যায়, চাতরী চৌমুহনী বাজার থেকে টানেল সংযোগ সড়কে মানুষের ঢল নেমেছে। টানেল দেখতে চট্টগ্রাম-কক্সবাজার ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে বেশিরভাগ মানুষ ছোট-বড় গাড়িতে করে পরিবার-পরিজন নিয়ে এসেছেন।

টানেল দিয়ে তারা পতেঙ্গা প্রান্তে পাড়ি দিচ্ছেন। সড়কের পাশে অনেকে অস্থায়ী দোকান বসিয়ে বেচা বিক্রি করছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু বকর বলেন, ‘যা দেখলাম ভাষায় প্রকাশ করার মতো নয়। তিন মিনিটে পতেঙ্গা যাব এটা আমাদের কল্পনার বাইরে ছিল। বাংলাদেশে এমন যোগাযোগ ব্যবস্থা দেখব কখনো কল্পনাও করিনি।’

কক্সবাজারের চকরিয়া থেকে আসা নাঈমুল ইসলাম জানান, ‘টানেলের কথা বিভিন্ন মিডিয়াতে দেখেছি। আজ সরাসরি দেখলাম। অবাক হওয়ার মতো ব্যাপার।’

এদিকে টানেল দেখতে আসা দর্শনার্থীরা পতেঙ্গা সমুদ্রসৈকতেও ভিড় করছেন। সৈকতের আশপাশের হোটেল, মোটেলগুলোতে ভিড় বেড়েছে।

নগরীর পতেঙ্গা থেকে আনোয়ারার পারকি বিচে আসা মো. সেলিম উদ্দিন বলেন, ‘দূরত্বের কারণে কখনো আসা হয়নি আনোয়ারা বা পারকি সমুদ্র সৈকতে। আজ তিন মিনিটে বঙ্গবন্ধু টানেল পার হয়ে পারকি সৈকতে চলে আসলাম।’

টানেলের প্রবেশ মুখে ভোজন বাড়ি রেস্তোরাঁর মালিক ইয়াছিন হিরো বলেন, ‘টানেল উদ্বোধনের পর বেচা-বিক্রি বেড়েছে। তবে উদ্বোধনের পর আজ প্রথম ছুটির দিন হওয়ায় দর্শনার্থী বেশি তাই বেচা বিক্রিও বেশি।’

আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ জানান, ‘টানেলের ভেতরের নিরাপত্তার দায়িত্ব নৌবাহিনীর। আনোয়ারা প্রান্তের প্রবেশ মুখে দর্শনার্থীদের নিরাপত্তায় পুলিশ ও ট্রাফিক মোতায়েন করা হয়েছে।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন রয়েছে...

সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী

সৎ সাহস থাকলে বিদেশে বসে আস্ফালন না করে আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরে আইন-আদা...

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা