সংগৃহীত
সারাদেশ

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরের রাজৈরে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২ জন।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে রাজৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন- গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বুরুয়া কলাবাড়ি এলাকার অপূর্ব হাজরার ছেলে অনিক হাজরা (২৩) ও একই এলাকার গোপাল হালদারের ছেলে অঞ্জন হালদার (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে রাজৈর উপজেলার আড়ুয়াকান্দি থেকে মোটরসাইকেলযোগে গোপালগঞ্জের কোটালিপাড়ায় যাচ্ছিলেন অনিক হাজরা ও অঞ্জন হালদার।

এ সময় তারা আড়ুয়াকান্দি শনি মন্দিরের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকলে থাকা অঞ্জন হালদার ও অনিক হাজরা ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া ইজিবাইকের যাত্রী রেজাউল আলম (৩০) ও দিদার আলী (২৫) আহত হন।

রাজৈর থানা পুলিশের ওসি আলমগীর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করে পুলিশ। পরে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা