রাজবাড়ী প্রতিনিধি
সারাদেশ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চের পর ফেরি চলাচলও বন্ধ

রাজবাড়ী প্রতিনিধি

বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে শুরু হওয়া লঞ্চ চলাচল বন্ধের পর বিকেল থেকে ফেরি চলাচলও সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে গুরুত্বপূর্ণ এই নৌরুটে পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী ও যানবাহনগুলো চরম ভোগান্তির মধ্যে পড়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সকালে ৯টা ২০ মিনিট থেকে প্রথমে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) নদীর অবস্থা আরও অবনতি হওয়ায় ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেয়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “নদীতে প্রচণ্ড ঢেউ ও উত্তাল পরিস্থিতির কারণে লঞ্চের পর ফেরি চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। নৌ-দুর্ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত।”

এদিকে, বিআইডব্লিউটিএর ট্রাফিক সাব-ইন্সপেক্টর শিমুল ইসলাম জানান, “যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়েই লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। যতক্ষণ পর্যন্ত আবহাওয়া অনুকূলে না আসবে, ততক্ষণ নৌযান চলাচল চালু করা সম্ভব হবে না।”

হঠাৎ করে নৌচলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে। অনেক যাত্রীকে ঘাটে অপেক্ষা করতে দেখা গেছে। যানবাহনগুলো আটকে থাকায় পণ্য পরিবহনেও বিঘ্ন সৃষ্টি হয়েছে।

এদিকে, আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত সতর্কতার অংশ হিসেবে নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক হলে ধাপে ধাপে লঞ্চ ও ফেরি চলাচল পুনরায় শুরু হবে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা