নারায়ণগঞ্জ প্রতিনিধি
সারাদেশ

কদমরসুল সেতু, কাজ শুরুর আগেই নানান বিতর্ক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মধ্য দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষ্যা নদীর উপর কদমরসুল সেতু নির্মাণের প্রকল্প হাতে নেয়া হয়েছে।

কদমরসুল সেতু প্রকল্প ২০১৭ সালে একনেকে চুড়ান্ত করা হয়। যৌথভাবে বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে। কিন্ত নগরের বাস্তবতা ও সংকট বিবেচনা না করেই সেতুর নকশা চুড়ান্ত করা হয়।

এই প্রকল্প প্রক্রিয়া দীর্ঘ দিন যাবত চলমান থাকলেও সেতু ব্যবহারকারী নাগরিকদের সাথে কোন প্রকার মত বিনিময় বা তাদের কোন মতামত গ্রহণ করা হয়নি।

নকশা অনুযায়ী সেতুর পশ্চিম প্রান্তের অংশ শহরের ব্যস্ততম এলাকা ফলপট্রি নারায়ণগঞ্জ কলেজের সামনে এসে নামবে। এমনিতেই এই এলাকাটিতে সব সময় যানজট লেগেই থাকে। নকশা অনুযায়ী এটি বাস্তবায়ন হলে শহরে যানজট আরো ভয়াবহ আকার ধারন করবে।

একসময় যাতায়াত ব্যবস্থা ভাল থাকার কারণে নারায়ণগঞ্জকে পূর্ববঙ্গের সিংহদ্বার বলা হতো। কিন্ত অপরিকল্পিত নগরায়ন এবং অপরিকল্পিত পরিবহণ ব্যবস্থার কারণে জনদুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে। চলমান নকশা অনুযায়ী সেতুটি নির্মাণ করা হলে জনদূর্ভোগ আরো বাড়বে বলে স্থানীয়দের ধারণা।

প্রসঙ্গত, ২০১৭ সালে একনেকে চূড়ান্ত হওয়া প্রকল্পটি ২০১৮ সালের জুন থেকে ২০২৬ সালের জুন মাসের মধ্যে নির্মাণের সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। সেতুটির মূল দৈর্ঘ্য ৩৮০ মিটার, প্রস্হ ১২ দশমিক ৮০ মিটার, সংযোগ সড়ক ১৩৯৭ মিটার। প্রকল্প ব্যয় ৭৩৫ কোটি টাকা।

এ বিষয়ে নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন, এমনিতেই যানজটে নাকাল নগরবাসী। চলমান নকশা অনুযায়ী সেতু নির্মাণ করা হলে শহরের গুরুত্বপূর্ণ এলাকা নারায়ণগঞ্জ হাই স্কুল, নারায়ণগঞ্জ কলেজ, দ্বিগুবাবুর বাজার, বৃহত্তম সুতার মার্কেট, প্বার্শবর্তী রেলষ্টেশন, বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনালসহ আশপাশের এলাকা যানজটের কারণে অচল হয়ে পড়বে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অনিয়মে ৩ লাখ টাকা জরিমানা আইশিন ফুডসের

গাজীপুরের কালীগঞ্জে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে আইশিন ফুডস কোম্পানি ল...

বেনজীর ইস্যুতে দুবাইয়ের জবাবদিহি দাবি

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

কারা হেফাজতে মৃত্যু, গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উদ্বেগে

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

আর্জেন্টিনার হার, বিশ্বজুড়ে বিষাদের সুর

এই বিশ্বকাপ অনেকটাই প্রাণবন্ত ছিল আর্জেন্টিনার সমর্থকদের সরব উপস্থিতিতে। ভেন্...

বিজিবিকে দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিজিবি সদস্যদের সততা, দেশপ্রেম ও পেশাদারিত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

হামে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি প্রায় ৮০০

দেশে হামের প্রাদুর্ভাব থামছেই না। প্রতিদিন বাড়ছে আ...

হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

গাজা উপত্যকায় যৌথ সামরিক অভিযানে হামাসের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার আধাম ইব্রাহি...

হুথি হুমকিতে সৌদির তেল রপ্তানি শঙ্কায়

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বাব আল-মান্দেব প্রণালি অবরোধের নতুন হুমকি বৈশ্বিক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা