ছবি: সংগৃহীত
জাতীয়
ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথ

৯ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরুর ২০ মিনিটের মধ্যে আবার বন্ধ

আমার বাঙলা ডেস্ক

কিশোরগঞ্জের ভৈরবে একটি মেইল ট্রেন লাইনচ্যুত হওয়ার ৯ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-নোয়াখালী ও ভৈরব-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল শুরুর ২০ মিনিট পর আবার বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি ) ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশন অতিক্রম করে কিছুদূর যাওয়ার পর দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ট্রেনটি ওই স্থানে থেমে যায়।

ভৈরব স্টেশন সূত্রে জানা যায়, গতকাল সোমবার দিবাগত রাত তিনটায় ভৈরব স্টেশনের কাছে ঢাকা মেইল (২ ডাউন) ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে রাত তিনটার পর থেকে কোনো ট্রেন ভৈরব স্টেশন অতিক্রম করতে পারেনি। এতে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথে ৯ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে আজ দুপুর সাড়ে ১২টা থেকে ট্রেন চলাচল শুরু হয়। এর মধ্যে ১২টা ৪০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশনে যাত্রাবিরতি দেয়। পরে ট্রেনটি স্টেশন ত্যাগ করে কিছুদূর যাওয়ার পর ১২টা ৫০ মিনিটে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে আবার ওই রেলপথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ভৈরব স্টেশনমাস্টার বলেন, আগের দুর্ঘটনার পর মাত্র ট্রেন চলাচল শুরু হয়েছিল। পারাবত ট্রেনে ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় আবার উভয় দিক থেকে চলাচল বন্ধ হয়ে গেছে। আশা করছেন বিকল্প পথে ডাউন লাইন দিয়ে গাড়ি চলাচল শুরু করা যাবে। কতক্ষণ লাগতে পারে, তা জানতে চাইলে বলেন, ‘তা বলা সম্ভব নয়।’

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা