ছবি: সংগৃহীত
সারাদেশ

৪ যুগ ধরে স্বপ্নের সেতুর অপেক্ষায় হাজারো মানুষ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি

শুধু মাত্র ৬০ ফুটের একটি সেতুর অভাবে নিত্য দিন জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছান শত শত মানুষ-তাদের মধ্যেই রয়েছে ভবিষ্যতের স্বপ্ন বয়ে বেড়ানো অসংখ্য শিক্ষার্থী।

উদনাছড়া নদীর নরম স্রোতে বয়ে গেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের নলোয়ারপাড়ের বুক চিরে। এক পাড়ে শিক্ষার আলো ছড়ানো তেলিআব্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডুবাগাঁও বাহরুল উলুম দাখিল মাদ্রাসা আর ইউনিয়ন পরিষদের ব্যস্ত প্রাঙ্গণ। অন্য পাড়ে দুর্গানগর, গোলগাল, গাজিপুর ও আমরাইলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ জনবসতি-যেখানে নিত্য দিনের জীবন চলে নদীর ওপার-এপার ঘুরে।

প্রতিদিন শত শত শিক্ষার্থী এই ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পার হয়ে বিদ্যালয়ে যাতায়াত করে। বৃষ্টির দিনে সাঁকো পিচ্ছিল হয়ে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়। প্রায়শই শিক্ষার্থী ও পথচারীরা পড়ে আহত হন। এ কারণে অনেক অভিভাবক সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে অনিচ্ছা প্রকাশ করেছেন।

৪ যুগ ধরে এলাকাবাসী সেতুর দাবি জানিয়ে আসলেও মন্ত্রী, এমপি থেকে স্থানীয় জনপ্রতিনিধিদের আশ্বাসের বাণী ছাড়া উদনা নদীর ওপর সেতু নির্মাণের কোনো পদক্ষেপ এখনো নেয়া হয়নি। এ দাবি জানাতে জানাতে অনেকেই কিশোর থেকে যৌবন পার করে বৃদ্ধ হয়ে গেছেন। অর্ধশত বছরের প্রতীক্ষার পরও সেতু না হওয়ায় সরকারের উদাসীনতায় ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

ঝুঁকিপূর্ণ ভাবে পারাপারই সিন্দুরখাঁন ইউনিয়নের নিত্যদিনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনবাঁশের সাঁকো দিয়ে পার হয় কয়েক হাজার মানুষ। সেতু না থাকায় শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, এমনকি রোগী পরিবহনে ভোগান্তি পোহাতে হচ্ছে সবাইকে। বিশেষ করে বৃদ্ধ ও প্রসূতি মা রোগীদের নিয়ে হাসপাতালে যাওয়া যেন এক জেনেশুনে এক ভয়াবহ যাত্রাপথ। উন্নয়নের ছোঁয়া যখন দেশের সর্বত্র, তখনও একটি সেতুর অভাবে থেমে আছে এই জনপদের অগ্রযাত্রা।

উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিন জানান, যেহেতু এটা দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের অধিনে নতুন সরকার ক্ষমতায় আসলে আমরা ব্রীজ নির্মাণের জন্য দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ে আবেদন পাঠাবো।

উপজেলা নির্বাহী অফিসার মো: ইসলাম উদ্দিন বলেন, স্থানীয়দের দুর্ভোগের কথা বিবেচনায় সেতু নির্মাণ জরুরি। দ্রুত সময়ের মধ্যে উদনা নদীর ওপর সেতুর প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

এলাকাবাসীর আকাঙ্ক্ষা উদনা নদীর ওপর স্বপ্নের সেতু, যা বদলে দিতে পারে দীর্ঘ প্রতীক্ষার প্রতিটি নাগরিকের দিন, জীবনাযাত্রা, শিক্ষা ও স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন রয়েছে...

সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী

সৎ সাহস থাকলে বিদেশে বসে আস্ফালন না করে আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরে আইন-আদা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা