গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে ৯৮৩ এবং নিশ্চিত হামে ১০১ শিশুর মৃত্যু হয়েছে।
একই সময়ে সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৬৫ জন। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট ১ লাখ ৮৫ হাজার ৮৩৩ এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২১ হাজার ১৫ জনের।
শুক্রবার ( ২৫ সেপ্টেম্বর) হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে স্বাস্থ্য অধিদফতর।
প্রতিবেদনে আরও জানানো হয়, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম আক্রান্ত হিসেবে মোট ১ লাখ ৬৪ হাজার ২৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৫৭ হাজার ৮০৭ জন।