ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন সেনা

আন্তর্জাতিক ডেস্ক

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে দেশটির সরকার। বুধবার ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদির দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে আন্তর্জাতিক জোটের সামরিক অভিযানের সমাপ্তি ঘনিয়ে এসেছে। নির্ধারিত সময়ের মধ্যে সব বিদেশি সেনা ইরাক ছাড়বে। আগামী ১ অক্টোবরকে দেশের জন্য একটি ঐতিহাসিক দিন হিসেবেও উল্লেখ করা হয়েছে, কারণ ওই দিন থেকে ইরাকে আর কোনো বিদেশি সেনা থাকবে না।

মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) প্রধান জেনারেল ব্র্যাড কুপারের সঙ্গে ইরাকি প্রধানমন্ত্রী আলী আল জাইদির বৈঠকের ভিত্তিতে। গত জুলাইয়ের মাঝামাঝি ওয়াশিংটন সফরের সময় ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

ইরাকি প্রধানমন্ত্রীর দপ্তরের বিবৃতিতে আরও বলা হয়েছে, সেনা প্রত্যাহারের পর যুক্তরাষ্ট্র ও ইরাক পরস্পরের সার্বভৌমত্ব ও দ্বিপাক্ষিক স্বার্থের প্রতি সম্মান জানিয়ে অর্থনীতি ও নিরাপত্তা খাতে সহযোগিতা জোরদারে গুরুত্ব দেবে।

২০০৩ সালে ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করতে দেশটিতে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। ওই বছরের ১৯ মার্চ অভিযান শুরু হয় এবং প্রায় নয় মাস পর সাদ্দাম হোসেন গ্রেপ্তার হন। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে ২০০৬ সালের ৩০ ডিসেম্বর তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সাদ্দামের পতনের পর মার্কিন বাহিনীর ইরাক ছাড়ার কথা থাকলেও পরবর্তীতে দেশটিতে আইএসের উত্থান ঘটে। গোষ্ঠীটির বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য ইরাকে মার্কিন ও মিত্র বাহিনীর উপস্থিতি অব্যাহত থাকে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের পক্ষ থেকে এ বিষয়ে পেন্টাগনের সঙ্গে যোগাযোগ করা হলে এক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র, ইরাক ও তাদের মিত্ররা আইএসকে পরাজিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বর্তমানে ইরাকে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীগুলো মোকাবিলায় ইরাকি নিরাপত্তা বাহিনী যথেষ্ট সক্ষম বলেও মন্তব্য করেন তিনি।

তবে ইরাকে বর্তমানে ঠিক কতজন মার্কিন সেনা অবস্থান করছেন, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেননি ওই কর্মকর্তা।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রুশ হামলায় নিহত ১২, জেলেনস্কির অভিযোগ

ইউক্রেনজুড়ে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১২ জন নিহত এবং কয়েক...

মনোহরদীতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নরসিংদীর মনোহরদীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসানের...

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে কিয়েভের প্রস্তাব

রাশিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের অবসান চায় ইউক্রেন। এ লক্ষ্যে যুক্তরাষ্...

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে লাফ

মধ্যপ্রাচ্যে জাহাজে হামলার ঘটনায় হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে চলমান আলোচন...

টাকার বিনিময়ে নিয়োগ বিএনপির ঐতিহ্য: মুজিবুর

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়...

হাসপাতালে ভর্তি শ্বেতা তিওয়ারি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্র...

মল্লিকা: ‘টম ক্রুজও আমার প্রতি আকৃষ্ট’

একসময় বলিউডের বিভিন্ন আইটেম গানে পারফর্ম করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন মল্লি...

দেবের অস্তিত্বই ছিল না তখন: জিৎ

দুই বছর পর নতুন সিনেমা নিয়ে বড় পর্দায় ফিরছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা জিৎ...

নতুন আবহে ‘সোলস’-এর কালজয়ী গান

দেশের জনপ্রিয় ব্যান্ডগুলোর অন্যতম ‘সোলস’। দীর্ঘ পাঁচ দশকের পথচলায়...

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদ ছাড়লেন লিভিট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা