ছবি: সংগৃহীত
সারাদেশ

১৯২ টি বিল অস্তিত্ববিহীন 

তিমির বনিক,মৌলভীবাজার 

এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠাপানির জলাভূমি হাকালুকি হাওর। এছাড়া বৃহৎ দুটি হাওর হাইল ও কাউয়াদিঘী নিয়ে মৌলভীবাজার জেলা। এসব হাওরে দেশীয় প্রজাতির মাছ ছাড়াও বিভিন্ন প্রজাতির পাখি, প্রাণী ও উদ্ভিদ ছিল বৈশিষ্ট্য। তবে খননের অভাবে এসব হাওরের প্রায় ৫০ শতাংশ বিল ভরাট হয়ে গেছে। কিছু বিল কাগজে কলমে থাকলেও বাস্তবে এর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। ফলে হাওরে আগের মতো মাছ, পাখি, প্রাণী ও বিভিন্ন উদ্ভিদ কমে গেছে।

অনুসন্ধানে জানা যায়, হাকালুকি, হাইল ও কাউয়াদিঘী হাওরে কাগজে কলমে প্রায় ৪৩৭টি বিল রয়েছে। এর মধ্যে হাকালুকি হাওরে প্রায় ২৩৮টি, হাইল হাওরে প্রায় ১৩১টি ও কাউয়াদিঘী হাওরে প্রায় ৬৮টি বিল। তবে এসব বিলের মধ্যে বাস্তবে ২৪৫টি বিল ইজারা দেওয়া হয়েছে। এই বিলগুলোর অস্তিত্ব থাকলেও বাকি ১৯২ বিল খুঁজে পাওয়া যায় না।

বিশেষ করে হাকালুকি হাওরে ২৩৮টি বিলের মধ্যে প্রায় ১০০টি বিল খননের অভাবে ভরাট হয়ে গেছে। একটা সময় সব বিল মিলে ৪ হাজার ৪০০ হেক্টর আয়তন ছিল এই হাওরের। হাওরটি মৌলভীবাজারের বড়লেখা, কুলাউড়া, জুড়ী, সিলেটের ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজার উপজেলাজুড়ে বিস্তৃত। এছাড়া হাইল হাওর ও কাউয়াদিঘী হাওরে প্রায় ১০০টি বিলের কোনো হদিস নেই।

হাওরের যেসব বিলের আয়তন ২০ একরের বেশি, এসব বিল ৩ বছরের জন্য জেলা প্রশাসকের কার্যালয় থেকে ইজারা দেওয়া হয়। এছাড়া ২০ একরের কম বিলগুলো উপজেলা ভূমি অফিস থেকে ১ বছরের জন্য ইজারা দেওয়া হয়।

হাওর পাড়ের স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে বলেন, এখন থেকে এক দশক আগেও হাওরের বিলগুলোর অস্তিত্ব ছিল। এখন প্রায় অধিকাংশ বিল ভরাট হয়ে গেছে। যেসব বিল এখনোও আছে সেগুলো খনন করা না হলে ভরাট হয়ে যাবে। হাওরের সঙ্গে সংযুক্ত ছড়া ও নদী হয়ে পলি আসে। এসব পলি জমে অনেক বিল ভরাট হয়ে গেছে। দ্রুত সময়ে হাওর খননের উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।

সরেজমিনে হাকালুকি হাওরের কুলাউড়া ও জুড়ী উপজেলা, কাউয়াদিঘী হাওরে রাজনগর উপজেলা ও হাইল হাওরের শ্রীমঙ্গল উপজেলা অংশে খোঁজ নিয়ে জানা যায়, বছরের এই সময়টায় হাওর টইটম্বুর থাকার কথা। তবে বাস্তবে হাওরে পানি একেবারে কম। অনেক জায়গায় পানি নেই। এছাড়া মাছের সংখ্যা অনেক কমে গেছে আগের তুলনায়। অনেক মৎস্যজীবী তাদের পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন।

জুড়ী উপজেলার হাকালুকি হাওর পাড়ের বাসিন্দা সজ্জাদ মিয়া বলেন, যেভাবে হাওরের বিলগুলো ভরাট হচ্ছে, একটা সময় হাওর খুঁজে পাওয়া যাবে না। হাওর থেকে মাছ শিকার করে লাখ মানুষ জীবিকা নির্বাহ করে। বিল ভরাট হলে এসব মানুষ কী করবে?

বাংলাদেশ পরিবেশ আন্দোলন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সালেহ সোহেল বলেন, দেশের বৃহৎ হাওরগুলোর মধ্যে মৌলভীবাজারে তিনটি হাওর রয়েছে। অথচ এগুলো এখন সংকটাপন্ন অবস্থায় আছে। হাওরের বিলগুলো জরুরিভাবে খনন করা প্রয়োজন। হাওরের জলজ উদ্ভিদগুলো রক্ষা করতে হবে। সরকারের সুদৃষ্টি কামনা করছি।

জেলা মৎস্য কর্মকর্তা আরিফ হোসেন জানান, হাকালুকি, হাইল ও কাউয়াদিঘী হাওরে হাওরে ৪০০টির উপরে বিল আছে কাগজে কলমে। তবে বাস্তবে তা অনেক কম। প্রায় ৪০ শতাংশ বিল ভরাট হয়ে গেছে। এসব বিল খনন করা প্রয়োজন। একটা সময় হাওরে দেশীয় ২৬০ প্রজাতির মাছ ছিল, বর্তমানে তা কমে অর্ধেকে নেমে এসেছে।

মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা. শাহীনা আক্তার বলেন, হাওরের বিলগুলো খনন করার জন্য এরইমধ্যে জেলা প্রশাসক সংশ্লিষ্ট বিভাগের কাছে চিঠি পাঠিয়েছেন। আশা করছি অনুমোদন হলে খনন কাজ শুরু হবে। ভরাট হওয়া বিলগুলো খনন করা খুবই প্রয়োজন।

● আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন রয়েছে...

সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী

সৎ সাহস থাকলে বিদেশে বসে আস্ফালন না করে আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরে আইন-আদা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা