হবিগঞ্জে সীমান্তে পুশইন প্রতিরোধে জন-সম্পৃক্ততা ও সচেতন বাড়াতে মাইকিং
সারাদেশ

হবিগঞ্জ সীমান্তে পুশইন ঠেকাতে উঠান বৈঠক

হবিগঞ্জ প্রতিনিধি    

হবিগঞ্জ সীমান্তে পুশইন প্রতিরোধে জন-সম্পৃক্ততা ও সচেতন বাড়াতে মাইকিং-উঠান বৈঠক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৭ জুন) গ্রাম পুলিশ, আনসার- গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) সদস্যদের অংশগ্রহণে দিনভর মাইকিং- উঠান বৈঠক হয়েছে।

হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। প্রতিটি বিওপিতে টহল জোরদারসহ গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

স্থানীয় জনগণ, গ্রাম পুলিশ, আনসার-ভিডিপি নিয়ে যৌথভাবে টহল জোরদার লক্ষ্যে রাত্রিকালীন নিরাপত্তায় থার্মালসহ ইনফ্রারেড ড্রোন ব্যবহার করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও ভ্যান চালক মো. মজনু মিয়া বলেন, রাতে বিজিবি মাইকিং করে সতর্ক করে দেন এবং রাত-দিন সীমান্তে পাহারা দিচ্ছেন। এতে আমরা নিরাপদ বোধ করছি।

বিজিবি জানায়, সম্প্রতি পার্শ্ববর্তী থেকে পুশইনের প্রবণতা বেড়েছে । এ অবস্থায় সারাদেশের সীমান্তে নিরাপত্তা জোরদাসহ প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে বিজিবি। এ ধারাবাহিকতায় হবিগঞ্জ সীমান্তেও সতর্ক অবস্থান নিয়েছে হবিগঞ্জ ৫৫ বিজিবি। শনিবার রাত থেকে রোববার দিনভর সেখানে উঠান বৈঠকসহ জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হয়েছে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিক্ষামন্ত্রীর পদত্যাগে অনড় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

সাংবাদিক কেএম বাচ্চু নৃশংস হামলার শিকার

কুয়াকাটায় দৈনিক দেশ রূপান্তর-এর কুয়াকাটা প্রতিনিধি, পরিবেশ ও পর্যটনকর্মী সাংব...

সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার খাত ঘোষণা প্রধানমন্ত্রীর

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

ইয়েমেনের বন্দরে সৌদির হামলা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে যাচ্ছে।ইতিমধ্যেই...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব জাতিসংঘে গৃহীত

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব

সংলাপ, সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্...

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌ প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌ...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধের নির্দেশ দি...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা