ছবি: নীলফামারী প্রতিনিধি
সারাদেশ

সড়ক পরিবহণ মালিক গ্রুপের কমিটি তিন দিনের মধ্যে প্রত্যাহারের দাবি

নীলফামারী প্রতিনিধি

সড়ক পরিবহন মালিক গ্রুপের অবৈধ কমিটি বাতিলের দাবিতে বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছেন একই গ্রুপের একাংশের নেতারা। এছাড়া জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরেও একই স্মারকলিপি প্রদান করা হয়।

সোমবার (২৪ মার্চ) দুপুরে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক কাজী তারিকুল ইসলাম ও সহ-সাধারণ সম্পাদক ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেটের নেতৃত্বে এই স্মারকলিপি প্রদান করা হয়।

আগামী তিনদিনের মধ্যে গত ১৭ মার্চ গঠিত ১১ সদস্যের কমিটি প্রত্যাহার ও গেল বছরের ২৬ আগষ্টের কমিটি বহাল রাখা না হলে কঠোর আন্দোলনের হুমকী দেয়া হয়েছে। স্মারকলিপিতে আওয়ামীলীগের দোসর আরেফ রব্বানীর শাস্তিও দাবী করা হয়।

সড়ক পরিবহন মালিক গ্রুপ নীলফামারীর সহ-সাধারণ সম্পাদক ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট জানান, আমরা তিন দিন দেখবো, যদি কমিটি বিলুপ্ত করা না হয় তাহলে আন্দোলনে নামবো। ২৬ আগষ্টে কমিটি গঠিত হওয়ার পর থেকে আরেফ রব্বানী স্বৈরাচারী স্টাইলে সংগঠন পরিচালিত করে আসছিলো। নানা অনিয়মে জড়িত হয়ে পড়েছেন তিনি।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা