স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরি বিভাগে স্টাফদের ওপর হামলা 
সারাদেশ

স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরি বিভাগে স্টাফদের ওপর হামলা 

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে স্থানীয় এক যুবক দ্বারা হামলার শিকার হয়েছেন দায়িত্বে থাকা মেডিকেল এসিস্ট্যান্ট তাহমিদ হাসান চৌধুরী নামের একজন।

শনিবার (৬ই জুন) সকাল ৭টা ৪০ মিনিটের সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা সেবা নিতে আসা সুবিধাভোগীকে চিকিৎসা প্রদানকালে মেডিকেল এসিস্ট্যান্ট এ হামলার শিকার হন। হামলার শিকার হবার পর ও চিকিৎসাসেবা প্রদান করে সুবিধাভোগীকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এবং সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন বলে জানায়।

স্বাস্থ্য কমপ্লেক্সের নথি থেকে শনাক্ত করা হয়েছে তিনি উপজেলার সিন্ধুরখাঁন রোডের মৃত ফজর আলীর ছেলে ইসমাইল হোসেন।

ঘটনার পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্রীমঙ্গল থানা পুলিশকে বিষয়টি জানালে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পরিদর্শন করেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন ছুটিতে থাকায় মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, হাসপাতালে সেবা নিতে আসা একজনের দ্বারা হাসপাতালের স্টাফদের ওপর হামলা চালায়। তিনি আরও বলেন, জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা ছেলেটি নেশাগ্রস্ত মাতাল অবস্থায় ছিলেন।

এ হামলার ঘটনায় হাসপাতাল কতৃপক্ষ থেকে থানা পুলিশ অবগত আছেন আমরা আইনি প্রক্রিয়া গ্ৰহন করবো। এমন আচরন ও এমন ঘটনা হতে থাকলে আমরা সাধারণ মানুষের কিভাবে সেবা প্রদান করবো তা এখন প্রশ্ন!

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদারের কাছে জানতে চাইলে তিনি জানান, ঘটনার বিষয়টি জানার পর পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখন লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা