খেলা

সিদ্ধান্ত জানাবেন রিয়াদ

ক্রীড়া প্রতিবেদক

হঠাৎই ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। এবার কি তবে মাহমুদউল্লাহ রিয়াদের পালা? মাহমুদউল্লাহর চেয়ে চার বছরের ছোট স্টিভেন স্মিথ। সেই হিসাবে চাইলে আরো এক-দুই বছর ওয়ানডে ক্রিকেট খেলতে পারতেন অজি তারকা। তা না করে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে ওয়ানডে ক্রিকেটকেও বিদায় বলে দিলেন তিনি। অজি ব্যাটারের বিদায়ের পর দেশের ক্রিকেটে আলোচনা– স্মিথের মতো মাহমুদউল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়ার সাহস দেখাতে না পারার বিষয়টি।

এ সিনিয়র ক্রিকেটার নিজের অবসর সম্পর্কে বিসিবিকে কিছু জানাননি। তাই বাধ্য হয়ে মাহমুদউল্লাহর পরিকল্পনা জানতে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিসিবি পরিচালনা পর্ষদের সোমবারের সভায় সিদ্ধান্ত হয়েছে, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ মাথায় রেখে জাতীয় দল গড়া হবে। সেই বিবেচনায় মাহমুদউল্লাহকে না রাখার পক্ষে তারা। তাই এ ক্রিকেটারের ভবিষ্যৎ পরিকল্পনা জানা জরুরি মনে করে বিসিবি।

আজ এ ক্রিকেটারের সঙ্গে কথা বলতে পারেন নাজমুল আবেদিন ফাহিম। তামিম ইকবাল ছন্দে থাকার পরও আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। সাকিব আল হাসানেরও বাধ্যতামূলক বিদায় হয়ে গেছে। বিসিবি কর্মকর্তারা আশা করেছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করবেন মাহমুদউল্লাহ। তার বাস্তবায়ন দেখতে না পেয়ে দ্বিধায় পড়ে গেছেন বিসিবি কর্মকর্তারা। তবে ভালো খবর, মাহমুদউল্লাহ নিজের সিদ্ধান্ত জানাতে চেয়েছেন।

ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান ফাহিম পরিচালনা পর্ষদের গত সোমবারের সভায় এ তথ্য দিয়েছেন। বিসিবির কেন্দ্রীয় চুক্তি ঘোষণা না করার পেছনে এটা একটি কারণ বলে মনে করেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।

পারফরম্যান্স বিবেচনায় মাহমুদউল্লাহকে কেন্দ্রীয় চুক্তিতে রেখেছেন জাতীয় দল নির্বাচকরা। তিনি অবসর নিলে অটো বাতিল হবে চুক্তি। নীরবে বিদায় নিতে চাইলে ২০২৫ সালের পুরো বেতন পাবেন তিনি। এ বিষয়টিও সিনিয়র ক্রিকেটারকে অবসর ভাবনায় প্রভাব ফেলতে পারে বলে মনে করেন পরিচালকরা।

মাহমুদউল্লাহ টেস্ট ও টি২০ ছেড়েছেন আগেই। গত বছর ভারতের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলে টি২০ ক্রিকেট থেকে বিদায় নেন তিনি। সেই থেকে কেবল ওয়ানডে ক্রিকেট খেলছেন মিডল অর্ডার এ ব্যাটার। বিসিবি চায় না ৩৯ বছর বয়সী এ ক্রিকেটার ৫০ ওভারের ক্রিকেটেও থাকেন। মাহমুদউল্লাহ চাইলে জুলাই-আগস্টে অনুষ্ঠেয় পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ দিয়ে বিদায় সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নেবে বিসিবি।

মুশফিকের বিষয়টি ছিল একটু আলাদা। টেস্ট এবং ওয়ানডে খেলেন তিনি। উইকেটরক্ষক এ ব্যাটারের টেস্ট খেলা নিয়ে আপত্তি নেই বোর্ডের। তিনি চাইলে টেস্ট ক্যারিয়ার ২০২৬ সাল পর্যন্ত টেনে নিতে পারেন। তবে ওয়ানডের ভবিষ্যৎ পরিকল্পনায় ছিলেন না মুশফিক।

এর মধ্যেই মুশফিক গত বুধবার রাতে তার ফেসবুক ভেরিফায়েড পেজে অবসরের ঘোষণা দিয়েছেন। জাতীয় দল নির্বাচক প্যানেলও চেয়েছিল এমন কিছু। বিসিবি পরিচালক আকরাম খান মিডিয়াকে বলেছেন, ‘একজন খেলোয়াড়ই বুঝতে পারে তার ভবিষ্যৎ কী। আমরা চাই সিদ্ধান্তটা ও নিক। বেশি সমস্যা হলে টিম ম্যানেজমেন্ট এবং খেলোয়াড় বসে সিদ্ধান্ত নিলে ভালো।’

তবে পরিচালকদের মধ্যে ভিন্নমতই বেশি। একজন পরিচালক বলেন, ‘সবকিছুর একটা সময় আছে। আমার মনে হয়, মাহমুদউল্লাহ দেশকে অনেক দিয়েছে। তবে ভবিষ্যৎ জাতীয় দল বিবেচনা করা হলে তারা থাকবে না।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা