মৌলভীবাজার প্রতিনিধি
সারাদেশ

সার্কের পরিচালক নিযুক্ত হয়েছেন কমলগঞ্জের তানভীর আহমেদ

মৌলভীবাজার প্রতিনিধি

এশিয়ার আঞ্চলিক সংস্থা (সার্ক) এর পরিচালক নিযুক্ত হয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের পরানধর গ্রামের কৃতি সন্তান, অস্ট্রিয়ার বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের কাউন্সেলর এবং কূটনীতিক তানভীর আহমেদ তরফদার।

পরানধর গ্রামের বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর সাবেক কর্মকর্তা মরহুম মোদারিছ আহমেদ তরফদারের ছেলে ও মুন্সীবাজার কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মুক্তাদির তরফদারের ভায়ের ছেলে তানভীর আহমদ তরফদার তাঁর পিতার কর্মস্থল জামালপুর জেলায় জন্মগ্রহন করেন। তিনি সিলেটের কাজলশাহস্থ রাধারাণী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা অর্জন করে সিলেট ক্যাডেট কলেজ থেকে কৃতিত্বের সাথে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের King's College London থেকে Conflict, Security & Development বিষয়ে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।

তানভীর আহমেদ তরফদার একাডেমিক শিক্ষা জীবন সমাপ্ত করে ঢাকা ব্যাংক কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন, পরবর্তীতে লিডিং ইউনির্ভাসিটির প্রভাষক নিযুক্ত হয়ে বিসিএস উত্তীর্ণ হন। ২০১৩ সালে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে (বিসিএস) যোগদান করেন। তিনি অস্ট্রিয়া দূতাবাস ও স্থায়ী মিশনে যোগদানের পূর্বে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে খাল খননে সাশ্রয়ের ৪৭লাখ টাকা ফেরত

সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসনের এক অনন্য দৃষ্টান্ত স্থা...

মস্কোতে বোমা বিস্ফোরণ, নিহত ৩

রাশিয়ার রাজধানী মস্কোর একটি রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছ...

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার জরুরি নির্দেশনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির পর মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘ...

সেউটা সংকটে ইসরায়েলের হাত থাকার অভিযোগ

মরক্কো থেকে প্রায় ৬০ হাজার অভিবাসী স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউটায় প্র...

১৮ই শ্রাবণে যেসব জেলায় বজ্রবৃষ্টি

দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়...

৩৮ রাজনৈতিক দলের হিসাব জমা, জানাল ইসি

বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি ও...

ভারতীয় কাঁচামরিচ আমদানিতে অনুমোদন

দেশের বাজারে কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচাম...

রাশমিকার চোটে শুটিংয়ে বিরতি

শুটিং চলাকালে দুর্ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। একটি...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫৮০ ভর্তি, মৃত্যু ৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে...

সবুজ ও বিনিয়োগবান্ধব অর্থনৈতিক অঞ্চলের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা