বিনোদন

সাইফের নিরাপত্তার দায়িত্ব নিলেন রনিত রায়

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেতার সাইফ আলি খানের বাড়িতে বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে প্রবেশ করে এক আততায়ী। বিষয়টি টের পেয়ে গেলে রক্তারক্তি পরিস্থিতির সৃষ্টি হয়। সেই ব্যক্তির ছুরির আঘাতে গুরুতর আহত হন অভিনেতা। দ্রুত তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। টানা পাঁচদিন চিকিৎসা শেষে মঙ্গলবার (২১ জানুয়ারি) বাড়ি ফিরেছেন সাইফ। এতে স্বস্তি বোধ করছেন তার অনুরাগীরা। তবে অভিনেতার নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়ে গেছে এখনো।

সাইফের বিল্ডিংয়ের ১২ তলায় রাতের আঁধারে এইভাবে একজন ঢুকে পড়ার ঘটনায় হতবাক সকলেই। অবশেষে বড় পদক্ষেপ নিলেন অভিনেতা। তার পরিবারের নিরাপত্তার দায়িত্ব দিলেন আরেক অভিনেতাকে, তিনি রনিত রায়। এখন থেকে রনিতের সিকিউরিটি ফার্মই সাইফ ও তার পরিবারের নিরাপত্তা দেখভাল করবে।

এ বিষয়ে অবশ্য বেশি কিছু জানাতে চাইছেন না রণিত। শুধু তথ্যটি নিশ্চিত করে গণমাধ্যমে বললেন, ‘আমরা ইতিমধ্যে সাইফের সঙ্গে এখানে আছি। তিনি এখন ভালো আছেন এবং বাড়ি ফিরে এসেছেন।’

হাসপাতালে থাকাকালে সাইফকে দেখতে এসেছিলেন বলিউড তারকারা। রানি মুখার্জি থেকে সঞ্জয় দত্ত, বাদ যাননি কেউই। নিয়মিত হাসপাতালে দেখা মিলেছে তার স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুরের।

চিকিৎসা শেষে বাড়ি ফেরার সময় সাইফকে হাসিমুখে দেখা গেছে। পুলিশি নিরাপত্তা বলয়ে মোড়া ছিলেন তিনি। হাতে চোটের চিহ্নও দেখা যায়। চোখে ছিলো কালো ফ্রেমের চশমা। হাত জোর করে অনুরাগীদের উদ্দেশে ধন্যবাদ জানান তিনি।

প্রসঙ্গত, সাইফরে ঘটনায় রোববার (১৯ জানুয়ারি) মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ নামের একজনকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ, যাকে বাংলাদেশি নাগরিক বলে দাবি করা হচ্ছে।

তদন্তকারীদের ভাষ্য, শরিফুলের বাড়ি বাংলাদেশের ঝিনাইদহে। পাঁচ-ছয় মাস আগে তিনি মুম্বাই গিয়েছেন। এদিকে, অভিযুক্তের আইনজীবী বলছেন, শরিফুল কোনোভাবেই বাংলাদেশি নন, তার মক্কেলকে ‘বলির পাঁঠা’ বানানো হচ্ছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা