ছবি: কোস্ট গার্ডের সৌজন্যে
অপরাধ
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২

সন্দ্বীপে কোস্ট গার্ডের অভিযানে আটক ২

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের সন্দ্বীপে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর অংশ হিসেবে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দুইজনকে আটক করা হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত আনুমানিক ৯টায় কোস্ট গার্ড স্টেশন সন্দ্বীপের নেতৃত্বে সন্দ্বীপ থানাধীন মুন্সীর হাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকা থেকে আবুল বাশার মানিক (৫৫) ও মহিম উদ্দীন দীপু (২৫) নামের দুইজনকে আটক করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, আটককৃতরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের স্থানীয় নেতাকর্মী।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতদের সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কলাপাড়ায় নদীর চরে জেলের মরদেহ

পটুয়াখালীর কলাপাড়ায় ভদ্দর শিকদার (৪০) নামের এক জেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে...

বাজেট অধিবেশনের প্রথম দিনে বিশিষ্টজনদের মৃত্যুতে শোক

বাজেট অধিবেশনের প্রথম দিনে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও বিশিষ্টজনদের মৃত্যুতে...

হবিগঞ্জ সীমান্তে পুশইন ঠেকাতে উঠান বৈঠক

হবিগঞ্জ সীমান্তে পুশইন প্রতিরোধে জন-সম্পৃক্ততা ও সচেতন বাড়াতে মাইকিং-উঠান বৈঠ...

স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরি বিভাগে স্টাফদের ওপর হামলা 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে স্থানীয় এক য...

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের টলেডো শহরের একটি এলাকায় দুই বন্দুকধারীর মধ্য...

জঙ্গল সলিমপুরে সড়ক নির্মাণকাজ শুরু

অবশেষে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে সড়ক নির্মাণকাজ শুরু করেছ...

শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

রাজধানীর রামপুরা টিভি সেন্টারের সামনে ‘টেক্সাস ড্রেসেস গার্মেন্টস&rsquo...

উত্তর কোরিয়ায় শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুই দিনের রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়ার রাজধানী পি...

বাজেট অধিবেশনের প্রথম দিনে বিশিষ্টজনদের মৃত্যুতে শোক

বাজেট অধিবেশনের প্রথম দিনে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও বিশিষ্টজনদের মৃত্যুতে...

হবিগঞ্জ সীমান্তে পুশইন ঠেকাতে উঠান বৈঠক

হবিগঞ্জ সীমান্তে পুশইন প্রতিরোধে জন-সম্পৃক্ততা ও সচেতন বাড়াতে মাইকিং-উঠান বৈঠ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা