সংগৃহিত
রাজনীতি

সংসদে একতরফা কথা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদে বিরোধীদলের সংখ্যা কম হওয়ায় একতরফা কথা হচ্ছে।

তিনি বলেন, সংসদ মোটামুটি গতানুগতিকভাবেই চলছে। যেহেতু সংসদে বিরোধীদলের সংখ্যায় আমরা কম। সরকারের পক্ষেই বেশির ভাগ কথাবার্তা হচ্ছে। সংসদ আরও সুন্দর কার্যকর হয় যদি উত্তপ্ত হয়। যদি উভয় পক্ষই সমান সমানভাবে কথাবার্তা বলে তাহলেই সংসদটা সত্যিকার অর্থে কার্যকর এবং প্রাণবন্ত হয়। সেটা এখন পর্যন্ত হয়নি।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে তিন দিনের সফরে রংপুর এসে সেনপাড়াস্থ বাসভবন স্কাইভিউয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জিএম কাদের এসব কথা বলেন।

মন্ত্রী হওয়া নিয়ে প্রশ্ন করা হলে জিএম কাদের বলেন, আসলে বিরোধীদল হলে মন্ত্রী হওয়াটা স্বাভাবিক নয়। যদি ন্যাশনাল গভর্নমেন্ট হয় সেখানে বিরোধীদল থাকে না। সব দল থেকে নিয়েই মন্ত্রিপরিষদ করা হয়। তখন বিরোধীদল হিসেবে রোল প্লে করা যাবে না। কেননা বিরোধীদল হলে সরকারের বিপক্ষের শক্তি হতে হয়, মন্ত্রী হলে তো সরকারের পার্ট হয়ে গেলাম, তখন সেখানে আর বিরোধীদল হওয়ার কিছু থাকে না।

তিনি আরও বলেন, সংসদে বিরোধীদল সরকারের জবাবদিহিতা নিশ্চিত করবে। আর সরকার মানে হলো সম্পূর্ণ মন্ত্রিসভা একত্রিতভাবে সরকার তো মন্ত্রিসভা কেন্দ্র করে। যদি আমরা অ্যাকাউন্টেবল করতে চাই, তার দোষ ত্রুটি তুলে ধরতে চাই, তাহলে তো আমি মন্ত্রিসভার সদস্য হয়ে এটা সম্ভব না। সবাই মিলে দেশ পরিচালনা করব। কিছুদিনের জন্যই তো অনেক দেশে হয়ে থাকে কোনো ক্রাইসিস হলে। তবে এ রকম কোনো অফার আমরা পাইনি। যদি সে রকম কোনো অফার আসে তখন সব কিছু বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নেব।

মিয়ানমার প্রসঙ্গে জিএম কাদের বলেন, মিয়ানমারে যে গৃহযুদ্ধ এটা একেবারে আমাদের বর্ডারে রাখাইন এলাকা চট্টগ্রাম-কক্সবাজার বর্ডার পর্যন্ত এটা চলে আসছে। তাদের যারা পালিয়ে আমাদের এখানে আশ্রয় নিচ্ছে। এটা এখন একটা বড় ধরনের ক্রাইসিস। সামনের দিকে কোন পর্যায় পর্যন্ত যাবে সেটা নিয়ে আমরা নিশ্চিত নই। এটা আমাদের জন্য খুব উদ্বেগের।

এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, দলের ভাইস-চেয়ারম্যান ও মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, রংপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার যুগ্ম আহ্বায়ক মো. শাফিউর রহমান শাফি, কেন্দ্রীয় সদস্য ও রংপুর মহানগরের সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভ...

জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের নারী ও শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে তৃতীয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা