সারাদেশ

শেরপুরে বিস্কুট দেওয়ার প্রলোভনে শিশুকে ধর্ষণ, বৃদ্ধ গ্রেপ্তার

শেরপুর প্রতিনিধি

শেরপুরের নকলা উপজেলায় ৬ বছরের এক শিশুকে বিস্কুট দেওয়ার প্রলোভনে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় চান মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৮ মার্চ) বিকেলে এই ঘটনা ঘটে। গ্রেপ্তার চান মিয়া নকলা উপজেলার পাইস্কা গ্রামের আবেদ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে নকলার একটি গ্রামে বাড়ির পাশে খেলছিল ওই শিশু। এসময় বৃদ্ধ চান মিয়া বিস্কুট কিনে দেওয়ার প্রলোভন দিয়ে শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণ করে।

শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গেলে চান মিয়া পালিয়ে যান। এ ঘটনায় রাতে নকলা থানায় একটি মামলা দায়ের করেন শিশুটির বাবা। পরে পুলিশ রাতেই শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং অভিযান চালিয়ে চান মিয়াকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ভুক্তভোগী শিশুর মেডিকেল পরীক্ষার জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত চান মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

পরকীয়ার অভিযোগে জামায়াত নেতাকে গণপিটুনি

পটুয়াখালীর বাউফলে এক গৃহবধূর (২৭) সঙ্গে পরকীয়ার অভিযোগে দাসপাড়া ইউনিয়নের ৩ নম...

পেকুয়ায় অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে ছাই

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার শীলখালী ইউনিয়নের ৮ নম্বর ও...

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৭

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয...

নতুন বেতনস্কেল নিয়ে আশার কথা জানালেন অর্থমন্ত্রী

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য নবম বেতন কমিশনের ঘোষণা নিয়ে কার্যক্রম...

অ্যাকশন দৃশ্যের শুটিং  এ আহত জুনিয়র এনটিআর

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর শুটিং সেটে দুর্ঘটনায় কাঁ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা