সংগৃহীত ছবি
জাতীয়

শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক : রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৫২ জন এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২২ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির নিয়মিত বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সারদায় প্রশিক্ষণরত ২৫২ জন এসআইকে অব্যাহতিতে রাজনৈতিক কোনো কারণ নেই। একাডেমি শৃঙ্খলাভঙ্গের দায়ে তাদের বাদ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে শৃঙ্খলা নিয়ে কোনো ছাড়ের সুযোগ নেই।

তারা কীভাবে শৃঙ্খলা ভঙ্গ করেছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কে কীভাবে শৃঙ্খলাভঙ্গ করেছে সেটি একাডেমি সঠিক বলতে পারবে। কারণ, শৃঙ্খলাভঙ্গের সংজ্ঞা তো অনেক বড়। এটার ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এখন প্রশ্ন উঠতে পারে এই সংখ্যা আমরা কীভাবে পূরণ করবো? এরও সমাধান আছে। আমরা নতুন বিজ্ঞপ্তি দিয়েছি এসআই নেওয়ার। সেখান থেকে নিয়ে ঘাটতি পূরণ করা হবে।

এর আগে, মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে ৮২৩ প্রশিক্ষণার্থী এসআইয়ের মধ্য থেকে ২৫২ জন ক্যাডেটকে অব্যাহতি দেওয়া হয়। শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।

২০২৩ সালের ১১ নভেম্বর ক্যাডেট এসআই সদস্যদের ট্রেনিং শুরু হয়েছিল। চলতি বছরের ৪ নভেম্বর এই ট্রেনিং শেষ হওয়ার কথা ছিল।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার &lsqu...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা