সংগৃহীত
সারাদেশ

শব্দ শুনে মোটরসাইকেল মেরামত করেন দৃষ্টিশক্তিহীন হোসেন

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার হোসেন আলী। প্রায় দশ বছর আগে ব্রেন স্ট্রোকের পরে চোখে সমস্যা দেখা দেয় তার। চিকিৎসার অভাবে তার দুটি চোখই নষ্ট হয়ে যায়। অন্ধ হয়ে যান তিনি।

এখন তার বয়স ৫০ বছর। কিন্তু দমে যাননি হোসেন। অন্ধ হয়েও শব্দ শুনেই সমস্যা বুঝে মেরামত করে ফেলেন মোটরসাইকেল। কাজ দেখে বোঝার উপায় নেই তিনি পুরোপুরি দৃষ্টিশক্তিহীন। এমনকি টাকা হাতে নিয়েই বুঝে ফেলতে পারেন কোনটা কত টাকার নোট।

নয় বছর বয়সে ভাইয়ের দোকানে মোটরসাইকেল ও জেনারেটর মেরামতের হাতেখড়ি হোসেন আলীর। এরপর ধীরে ধীরে মেকানিকের কাজ রপ্ত করে ফেলেন তিনি। তখন থেকেই যন্ত্র চলার শব্দ শুনেই সমস্যাগুলো ধরে ফেলতেন এবং সেগুলো মেরামতে কাজ করতেন। দৃষ্টিশক্তি হারানোর পরও নিরাশ হননি। মঠবাড়িয়া পৌরশহরের কে এম লতিফ সুপার মার্কেটে ছোট্ট একটি দোকান ভাড়া নিয়ে আবারো মেকানিকের কাজ করা শুরু করেন। কারো অনুদান কিংবা সাহায্যে নেননি। বছরে দুইবার চোখের সমস্যার জন্য ৩৫ হাজার টাকা করে এক একটি ইনজেকশন নিতে হতো তার। তিনটি নেওয়ার পরে আর নিতে পারেননি তিনি।

এদিকে স্ত্রী সালমা বেগমের একটি কিডনি নষ্ট। তার জন্যও করতে হয় ব্যয়বহুল চিকিৎসা। দুই ছেলেমেয়ে নিয়ে হোসেন আলীর পরিবার। সরকার থেকে প্রতি তিন মাস পর পর দুই হাজার ৫০০ টাকা প্রতিবন্ধী ভাতা পেলেও সেটি দিয়ে সংসার চলে না তার।

হোসেন আলী বলেন, এখন আগের মতো আয় রোজগার নেই। সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে। দৈনিক ৫০০ থেকে এক হাজার টাকা আয় করলেও কোনো কোনো দিন মিস যায়। সরকার যদি কোনোপ্রকার সাহায্য করে তবে উপকার হয়।

হোসেন আলীর ছেলে মোহাম্মদ তুহিন বলেন, আমার বাবা ২০১৫ সালের শেষ দিকে ব্রেন স্ট্রোক করেন এরপর থেকে তিনি চোখে দেখেন না। আমার বাবা আমারও ওস্তাদ। কোনো কাজেই তিনি দমে থাকেনি। যেকোনো কাজ তিনি শব্দ শুনে করতে পারেন। আমাদেরকেও বলেন এখানে এখানে সমস্যা, আমরা সেভাবে কাজ করি। সরকারের কাছে আমাদের একটাই আবেদন আমাদের আর্থিক অবস্থা অতটা ভালো না যে আমরা বাবার চিকিৎসা করব। প্রথমে টাকা পয়সা যা ছিল চিকিৎসায় শেষ হয়ে গেছে এখন সরকারের কাছে দাবি সরকার যদি আমাদেরকে কিছু সাহায্য করতো তবে আমরা তার চিকিৎসা করাতে পারতাম।

মঠবাড়িয়া পৌরশহরের কে এম লতিফ সুপার মার্কেটের ব্যবসায়ী মোহাম্মদ রিপন বলেন, আমি দীর্ঘদিন মোটরসাইকেল পার্টসের ব্যবসা করি। সেহেতু মোটরসাইকেল মেকানিক হোসেন আলীর সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়। হোসেন আলী ৩০ থেকে ৩৫ বছর আগে ঢাকা থেকে মঠবাড়িয়ায় আসেন। এখানে যতজন মেকানিক আছে সবাই তার শিষ্য। এখনো তিনি গাড়ির শব্দ শুনে বলে দিতে পারেন গাড়ির কী সমস্যা। একজন ভালো মিস্ত্রি দেখে যেটি না পারেন, সেটি শুনে করে ফেলেন।

স্থানীয় বাসিন্দা শিবু মজুমদার বলেন, অন্ধ হয়েও হোসেন আলী নির্ভরযোগ্য এক মোটরসাইকেল মেকানিক। ক্লাচ প্লেট, ক্লাচ ডিস্ক, হেডলাইট, ইঞ্জিনের পিস্টন, টাইমিং চেনসহ মোটর সাইকেলের যাবতীয় কাজ নির্ভুলভাবে করে ফেলতে পারেন তিনি।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল আলম বলেন, হোসেন আলী দীর্ঘদিন ধরে মঠবাড়িয়াতে খুব দক্ষতার সঙ্গে মোটরসাইকেল মেরামত করে যাচ্ছেন। অসুস্থতার কারণে তিনি তার দৃষ্টিশক্তি হারান। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে প্রতিবন্ধী ভাতার আওতায় নিয়ে এসেছি। তিনি নিয়মিত প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন। এ ছাড়া ভবিষ্যতে যদি সমাজসেবা অধিদপ্তর থেকে কোনো ধরনের সহযোগিতা তার জন্য আসে আমরা অবশ্যই তাকে পৌঁছে দেব।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা