ছবি: সংগৃহীত
সারাদেশ

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নির্মাণ শ্রমিক নিহত

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনায় রেজাউল করিম (৪৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার পদুয়া সিকদার দীঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেজাউল করিম কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মৌলভীপাড়ার বাসিন্দা সৈয়দ আহমদের ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ট্রলির নিচে পড়ে যায়। দুর্ঘটনার পর ট্রলি চালক গ্রামীণ সড়ক দিয়ে পালানোর চেষ্টা করলে এলাকাবাসী ধাওয়া দিয়ে ট্রলিটি আটক করে, তবে চালক পালিয়ে যায়।

নিহতের ছোট ভাই মুবিনুল করিম জানান, মঙ্গলবার সকালে পরিবারের এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে সাতকানিয়ার বাঁজালিয়া এলাকা থেকে তিন ভাই মোটরসাইকেলে করে চকরিয়ার দিকে যাচ্ছিলেন। পদুয়া সিকদার দীঘিরপাড় এলাকায় পৌঁছালে বাসকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ট্রলির ধাক্কায় বড় ভাই রেজাউল করিম সড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিসের সদস্য ও দোহাজারী হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রলিটি জব্দ করা হয়েছে, তবে চালককে আটক করা সম্ভব হয়নি।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা