ছবি: প্রতিনিধি
অপরাধ

লোহাগাড়ায় যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ আটক ১

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার কলাউজান ইউনিয়নের পশ্চিম কলাউজান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মো. আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তিকে তার নিজ বাড়ি থেকে ১৩২টি ইয়াবাসহ আটক করা হয়।

আটক মো. আব্দুর রহিম পশ্চিম কলাউজান এলাকার বাসিন্দা এবং মৃত সিদ্দিক আহমদের পুত্র।

লোহাগাড়ায় দায়িত্বরত ক্যাপ্টেন ওলিদ বিন মৌদুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী পশ্চিম কলাউজান এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় ইয়াবাসহ মো. আব্দুর রহিমকে আটক করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

আইসিটিতে চলমান বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) চলমান বিচার প্রক্রিয়ায় আন...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

লাইফস্টাইল
বিনোদন
খেলা