আন্তর্জাতিক

লিবিয়ায় ভয়াবহ ঘূর্ণিঝড়ে নিহত ৬ বাংলাদেশি

আর্ন্তজাতিক ডেস্ক: লিবিয়ায় ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে প্রবল ঝড়ো হাওয়া-বর্ষণ-বন্যা-জলোচ্ছ্বাসে উপকূলীয় শহর দেরনা ও এর আশপাশের এলাকায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজারে। এদের মধ্যে বাংলাদেশি রয়েছেন ৬ জন।

নিহত বাংলাদেশিদের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন- রাজবাড়ীর শাহিন, সুজন এবং নারায়ণগঞ্জের মামুন ও শিহাব।

বুধবার (১৩ সেপ্টেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার ভূমধ্যসাগরে উদ্ভূত ঘূর্ণিঝড় ড্যানিয়েল লিবিয়ার পূর্ব উপকূলে আঘাত হানে। প্রবল ঝড়ো হাওয়া-বর্ষণ ও জলোচ্ছ্বাসে শত শত বাড়িঘর উড়ে যাওয়ার পাশাপাশি দেরনা শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া নদী ওয়াদি দেরনার দুটি বাঁধ ভেঙে পানি ঢুকে পড়ায় গোটা শহর ভেসে গেছে।

লিবিয়ার আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝড়ের সময় সাগর থেকে অন্তত ৮ ফুট উঁচু জলোচ্ছ্বাস সেখানে আঘাত হেনেছিল। সোমবার ঝড়ের পর লিবিয়ার অন্যান্য অঞ্চলের সঙ্গে দেরনার সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির লিবিয়া শাখার প্রধান তামের রমজান জানিয়েছেন, তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, ঝড়ের পর থেকে এখনো দেরনা ও এর আশপাশের এলাকায় নিখোঁজ রয়েছেন অন্তত ১০ হাজার জন।

লিবিয়ার রেড ক্রিসেন্ট সোসাইটির মুখপাত্র তৌফিক বলেছেন, ২০৮৪ জনের নিশ্চিত মৃত্যুর খবর তাদের কাছে রয়েছে। ৯০০০ মানুষ নিখোঁজ এবং ২০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে তিনি উল্লেখ করেছেন।

পূর্ব লিবিয়া সরকারের স্বাস্থ্যমন্ত্রী অথম্যান আব্দুল জাজেল বলেছেন, ওই অঞ্চলের পরিস্থিতি ভয়াবহ। দেরনার বিভিন্ন স্থানে এখনো মৃতদেহ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

হাসপাতালে লাশ রাখার মতো জায়গা নেই। এখনো এমন জায়গা রয়েছে, যেখানে উদ্ধারকারী দল পৌঁছতে পারেনি।

তিনি বলেন, আমরা যতটা আশঙ্কা করেছিলাম, পরিস্থিতি তারচেয়েও ভয়াবহ। এ অবস্থায় আমাদের আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চূড়ান্ত হল নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর আর্জেন্টিনার প্রতিপক্ষ নকআউট পর্বে চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

প্রকল্প খাতে বিশ্বব্যাংকের ১৩ হাজার কোটি টাকা আসছে

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, জীবিকা সুরক্ষা এবং বৈশ্বিক সার ও জ্বালানি বাজারে...

বাংলাদেশের কূটনীতিতে নতুন মাইলফলক প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর বিদেশ সফর উপলক্ষ্যে স্থ...

রাশিয়ার প্রতিরক্ষা কারখানায় ইউক্রেনের মিসাইল হামলা

শনিবার (২৭ জুন) এক বিবৃতিতে তিনি জানান, রাতভর চালানো এই হামলায় কামানের গোলা ও...

নকআউটপর্বে উঠল কারা,বাদ পড়ল কারা

নকআউটপর্বে নিশ্চিত করা ২৮টি দল হলো- মেক্সিকো, সুইজারল্যান্ড, ব্রা...

তিন বিভাগের নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সিলেট অ...

মামলার জটে আটকে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগ

কার্যত স্থবির হপ্রধান শিক্ষক পদ নিয়ে মামলা-পাল্টা মামলায় থমকে আছে দেশের সরকার...

স্বপ্ন বাস্তবায়নের দ্বারপ্রান্তে পঞ্চবটি মুক্তারপুর দ্বিতল সড়ক

রাজধানীর সাথে নারায়ণগঞ্জ এবং মুনশীগঞ্জের সড়ক ব্যবস্থার আধুনিকায়নের কাজ এখন...

৪ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা

দেশের চার জেলার ওপর দিয়ে ভারি বর্ষণের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া সব...

রাজধানীতে গণপিটুনিতে আহত যুবক পুলিশ হেফাজতে মারা গেছেন

রাজধানীর আদাবরে শ্যামলী হাউজিংয়ে একটি বাসায় ধারালো অস্ত্র নিয়ে লুটপাট করার সম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা