ছবি: সংগৃহীত
বিনোদন

লম্বা হওয়াই বাধা, লড়াই পেরিয়ে আজ ওটিটিতে কারিশমা তান্না

আমার বাঙলা ডেস্ক

গ্ল্যামারের দুনিয়া বাইরে থেকে যতটা ঝলমলে, ভেতরে লড়াই ততটাই কঠিন বিশেষ করে অভিনেত্রীদের জন্য। উচ্চতা হয়ে দাঁড়িয়েছিল বাধা, একের পর এক অডিশনে প্রত্যাখ্যান, দীর্ঘ সময় কাজ না পাওয়া আর মানসিক অবসাদের সঙ্গে লড়াই সব পেরিয়ে আজ নতুন পরিচয়ে ফিরেছেন অভিনেত্রী কারিশমা তান্না।

২১ ডিসেম্বর জন্ম কারিশমার। ছোটবেলায় অভিনয়ের স্বপ্ন না থাকলেও কলেজে পড়ার সময় বন্ধুদের অনুরোধে একটি ফটোশুটে অংশ নেন তিনি। অজান্তেই সেই ছবি বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেন বন্ধুরা, আর সেখান থেকেই শুরু হয় তাঁর মডেলিং যাত্রা। ভাগ্য বদলে দেয় একটি ফোনকল বালাজি টেলিফিল্মস থেকে ডাক পান তিনি।

খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় টিভি সিরিয়াল ‘কিউঁকি সাস ভি কভি বহু থি’-তে অভিনয়ের সুযোগ পান কারিশমা। এরপর ‘কই দিল মে হ্যায়’, ‘এক লড়কি অঞ্জানি সি’ এবং ‘পেয়ার কে দো নাম: এক রাধা, এক শ্যাম’-এর মতো একাধিক ধারাবাহিকে কাজ করে পরিচিত মুখ হয়ে ওঠেন।

তবে সাফল্যের পথ সহজ ছিল না। কারিশমা নিজেই জানিয়েছেন, তাঁর লম্বা গড়নের কারণে বহু চরিত্রের জন্য তাঁকে উপযুক্ত মনে করা হয়নি। সেই সময় টেলিভিশনে অভিনেত্রীদের জন্য নির্দিষ্ট শারীরিক কাঠামোর ধারণা ছিল, যার সঙ্গে তিনি মানানসই ছিলেন না। ফলে বহুবার প্রধান চরিত্র হাতছাড়া হয়।

টেলিভিশনের পর তিনি বলিউডে পা রাখেন ২০১৩ সালে ‘গ্র্যান্ড মস্তি’ ছবির মাধ্যমে। এরপর ‘টিনা অ্যান্ড লোলো’ ও রণবীর কাপুর অভিনীত সুপারহিট ছবি ‘সঞ্জু’-তে ছোট কিন্তু নজরকাড়া চরিত্রে অভিনয় করেন। যদিও ‘সঞ্জু’ বক্স অফিসে বড় সাফল্য পেলেও, সেই সাফল্যের সরাসরি প্রভাব পড়েনি তাঁর ক্যারিয়ারে। ছবিটির পর প্রায় এক বছর কাজহীন থাকতে হয় তাঁকে।

এই সময়টাই ছিল তাঁর জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। একের পর এক প্রযোজনা সংস্থার সঙ্গে যোগাযোগ করেও কাজের সুযোগ পাননি। ইন্ডাস্ট্রিতে ঘনিষ্ঠ বন্ধুর অভাব তাঁকে আরও একা করে তোলে। কাজ না পাওয়ার হতাশা থেকে মানসিক অবসাদেও ভুগতে শুরু করেন তিনি।

তবে ভেঙে পড়েননি কারিশমা। ধীরে ধীরে নিজেকে সামলে নেন, বাহ্যিক স্বীকৃতির চেয়ে মানসিক শক্তি ও ধৈর্যকে গুরুত্ব দেন। সময়ের সঙ্গে সঙ্গে বদলাতে থাকে পরিস্থিতি।

বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম ও ওয়েব সিরিজে নিজের জায়গা শক্ত করেছেন কারিশমা তান্না। ‘হাশ হাশ’ সিরিজে একজন পুলিশ অফিসারের চরিত্রে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে। ছোট পর্দা থেকে বড় পর্দা, তারপর ওটিটি প্রতিটি ধাপে লড়াই করেই আজকের জায়গায় পৌঁছেছেন তিনি।

ইন্ডিয়াডটকম অবলম্বনে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে স্বর্ণের চেইন ছিনতাই, আটক ২ নারী

নরসিংদীর মনোহরদীতে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে দু...

ফিলিপাইনের স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত ৪

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা সিটিতে একটি উচ্চবিদ্যালয়ে গুলির ঘটনায় অ...

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ১০০ বিমান ধ্বংস

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ইরানের বেসামরিক বিমান ও পরিবহন...

ইরানের সঙ্গে আলোচনার আহ্বান এরদোয়ানের

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রকে আলোচনা অব্যাহত রাখার আহ্বান...

২৬ আগস্ট জশনে জুলুস, এবারও জনসমুদ্রের প্রত্যাশা

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যূরো। পবিত্র ঈদে মিরাদুন্নবী (দ) উপলক্ষে এবার ৫৫তম বার...

চন্দ্রখালী খালে প্রাণের জোয়ার, সাটুরিয়ায় জমজমাট নৌকা বাইচ

মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খ...

টেকনাফে নাফ নদীতে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ম...

ভোট থেকে ফল, যেভাবে রাষ্ট্রপতি নির্বাচন

দীর্ঘ ৩৫ বছর পর সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে ব...

ডিএমপির অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৪৮৩

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৩ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন ও ভোট গণনার পুরো কার্যক্রম বাংলাদেশ টেলিভ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা