ছবি: সংগৃহীত
জাতীয়

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ

আমার বাঙলা ডেস্ক

লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আকবর হোসেন।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

ওই পোস্টে আকবর হোসেন লিখেছেন, “Dear all—লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে আমি পদত্যাগ করেছি। একান্ত ব্যক্তিগত ও পারিবারিক কারণে সেখানে দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। বিষয়টির সঙ্গে অন্য কোনো কিছুর সম্পর্ক নেই। ধন্যবাদ।”

জানা গেছে, ২০২৪ সালের নভেম্বরে যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে তাকে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল।

প্রেস মিনিস্টার হিসেবে যোগদানের আগে তিনি বিবিসি বাংলার ঢাকা অফিসে জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রয়াত বিএনপি নেতার পরিবারকে ৫০ হাজার টাকার চেক

নীলফামারীতে প্রয়াত ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলামের পরিবারের হাতে ৫০ হাজার টা...

ইউক্রেনে মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া

এক পশ্চিমা কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-কে বলেছে...

খাঞ্জেলী দীঘির কুমির ‘ধলাপাহাড়’ এখন ডুলাহাজারা সাফারি পার্কে

দীর্ঘদিনের অসুস্থতা ও বিশেষ পরিচর্যার প্রয়োজন হওয়ায় গত ১২ আগস্ট খুলনা থেকে বি...

চাপে পড়ে বিদেশি বাহিনীকে উদ্ধার অনুমতি নেপালের

নেপালে সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যার উদ্ধারকাজে বিদেশি বাহিনীর অংশগ্রহণের প...

ওয়ালটন কর্পোরেট অফিসে বিসিবি সভাপতি তামিম

ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শনে বিসিবি সভাপতি তামিম ইকবালসহ অতিথিদের ফুল দিয়ে স...

‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’

বিএনপি সরকার কাউকে গুম করেনি এবং ভবিষ্যতেও কাউকে গুম করতে দেবে না বলে জানিয়েছ...

রায়পুরায় বিদ্যালয় পরিদর্শনে ডিসি, শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়

নরসিংদীর রায়পুরায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহ্যবাহী বালুয়াকান্দি উচ্চ বিদ্য...

সাটুরিয়ায় জমি থেকে নারীর মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের সাটুরিয়ায় একটি ফসলের জমি থেকে প্রায় ৬০ বছর বয়সী অজ্ঞাতনামা এক নার...

ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন

ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) পাঁচ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে (এডিসি) নতু...

ব্যাটিং ব্যর্থতায় সেমিফাইনালে স্বপ্নভঙ্গ

রোববার (৩০ আগস্ট) আসরের প্রথম সেমিফাইনালে তীব্র লড়াইয়ের পর ভিক্টোরিয়া ক্রিকেট...

লাইফস্টাইল
বিনোদন
খেলা