সংগৃহিত
খেলা

রোমান সানাকে ফিরতে হবে যোগ্যতা দিয়ে

ক্রীড়া ডেস্ক: ক্ষমা চেয়ে জাতীয় দলে ফিরতে ফেডারেশনকে চিঠি দিয়েছিলেন আরচার রোমান সানা। তার সেই আবেদন নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি ফেডারেশনে। তবে রোমানকে ফেডারেশন ক্ষমা করলেও আগামীতে তাকে জাতীয় দলে ফিরতে হবে যোগ্যতার প্রমাণ দিয়ে। সেই প্রমাণের অন্যতম ক্ষেত্র হচ্ছে জাতীয় চ্যাম্পিয়নশিপ। সেখানে তিনি হয়েছেন ব্যর্থ। রিকার্ভ এককে ব্রোঞ্জ নিয়েই তাকে থাকতে হয়েছে সন্তুষ্ট।

এ ইভেন্টে এখন দেশসেরা আরচার হাকিম আহমেদ রুবেল। সেমিফাইনালে সেই রুবেলের কাছেই হেরেছিলেন রোমান সানা। বাংলাদেশ পুলিশের এই আরচার ফাইনালে ওঠার লড়াইয়ে আনসারের রোমানকে হারিয়েছিলেন ৭-৩ সেটে। তারপর ফাইনালে রুবেল হারিয়েছেন সাকিব মোল্লাকে, যিনি সেমিফাইনালে তীরন্দাজ সংসদের মোহাম্মদ রাফিকে হারিয়েছেন।

রোমান সানা তীর হাতে ব্যর্থ হলেও নিজের সাফল্য ধরে রেখেছেন তার স্ত্রী দিয়া সিদ্দিকী। রিকার্ভ এককের ফাইনালে দিয়া হারিয়েছেন বাংলাদেশ পুলিশের জ্যোতি রানী চাকমাকে। এ নিয়ে এ ইভেন্টে টানা তিনবার চ্যাম্পিয়ন হলেন দিয়া সিদ্দিকী।

জাতীয় চ্যাম্পিয়নশিপে ভালো করলে জাতীয় দলে ফেরার ক্ষেত্রে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারতেন নিজ থেকে সরে যাওয়া এই আরচার। ফেডারেশনও তখন তাকে ক্ষমার বিষয়টি বিবেচনার সূত্র পেতো। কিন্তু তীর হাতে ব্যর্থ হওয়ার পর আলোচনার বাইরেই চলে গেলেন রোমান সানা।

এ মাসেই তুরস্কের আন্তালিয়ায় বসবে আরচারি ওয়ার্ল্ড কোটা টুর্নামেন্ট এবং ওয়ার্ল্ড কাপ স্টেজ-৩ টুর্নামেন্ট। ১৪ থেকে ২৩ জুন অনুষ্ঠিতব্য এই দুটি প্রতিযোগিতার জন্য আগেই দল চূড়ান্ত করেছিলেন জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক। রিকার্ভ পুরুষ বিভাগে খেলবেন মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল, সাগর ইসলাম, রামকৃষ্ণ সাহা। রিকার্ভ নারী বিভাগে খেলবেন দিয়া সিদ্দিকী ও সীমা আক্তার সিমু।

কোচ রোববার সন্ধ্যায় বলেন, ‘এই টুর্নামেন্টের জন্য আগেই দল চূড়ান্ত করা হয়েছিল। কারণ, ভিসাসহ বেশ কিছু প্রক্রিয়ার বিষয় আছে এখানে। তবে রোমান সানার সামনে সুযোগ আসবে নিজেকে প্রমাণের।,

তুরস্কের দুটি টুর্নামেন্টকে বড় মাপের উল্লেখ করে বাংলাদেশের কোচ বলেন, ‘৮০টির বেশি দেশ এখানে খেলবে। অনেক বড় মাপের আসর। আমাদের চেষ্টা থাকবে এখানে ভালো কিছু করার। যাদের নিয়ে দল গড়েছি তারা এ সময়ে দেশের সেরা আরচার।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা