সংগৃহীত
জাতীয়

রাতে বঙ্গভবনে গেলেন জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবভনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ৮টার পর তিনি বঙ্গভবনে যান বলে জানা যায়।

সংবাদ মাধ্যমকে জাতীয় পার্টির কো চেয়ারম্যান সৈয়দ আবুল হোসেন বাবলা জানান, রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে আমাদের দলের চেয়ারম্যান বঙ্গভবনে গিয়েছেন। যেহেতু সামনে নির্বাচনের তফসিল, এসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তবে ঠিক কী বিষয়ে আলোচনা হবে তা আমি বলতে পারব না।

আগামীকাল সকালে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল নিয়ে ব্রিফ করবে নির্বাচন কমিশন। কবে কখন কীভাবে তফসিল ঘোষিত হবে তা আগামীকাল সকাল ১০টায় ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়।

এদিকে বাংলাদেশের প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

এমন পরিস্থিতিতে অনেকটা হঠাৎ করেই রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক হচ্ছে জাতীয় পার্টির চেয়ারম্যানের।

নির্বাচনে জাতীয় পার্টি আসছে কি না তা এখনও দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। এরইমধ্যে আজ এক অনুষ্ঠানে জি এম কাদের বলেছেন, নির্বাচনে যাওয়ার এখনও পরিবেশ তৈরি হয়নি।

নির্বাচনে গেলে স্যাংশন আসারও সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় যদি আমরা নির্বাচনে যাই, আর যদি পরবর্তীতে সরকার সমস্যায় পড়ে তাহলে কী হবে?

জিএম কাদের দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন সিদ্ধান্ত নেওয়ার। নানা বিষয়ে আমাকে ভেবে দেখতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের চিঠি এসেছে আমাদের কাছে। এই চিঠির গুরুত্ব অনেক। এটা যুক্তরাষ্ট্রের অফিসিয়াল চিঠি। তারা সংলাপ চাচ্ছে। আমরাও সংলাপের কথা বলে আসছি।

তিনি বলেন, আমরা আর কোনো দলের মুখাপেক্ষী থাকতে চাই না। এখন দলগতভাবে আমরা অনেক শক্তিশালী। আমাদের ইউনিটি অন্য সময়ের থেকে অনেক বেশি এখন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা