প্রতিনিধি
সারাদেশ

রাজবাড়ীতে মালচিং পদ্ধতিতে টমেটো চাষে সাফল্য

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পদ্মা নদীর চরাঞ্চলে মালচিং বা মাচা পদ্ধতিতে টমেটো চাষ করে কৃষকরা আশাতীত সাফল্য অর্জন করছেন। আধুনিক এই পদ্ধতিতে চাষ করে চাষীরা তিনগুণ বেশি লাভের আশা করছেন। তবে একই এলাকায় পুরনো পদ্ধতিতে চাষ করা কৃষকরা ফলন কম ও ক্ষতির আশঙ্কায় দিন কাটাচ্ছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর রাজবাড়ীতে ৬৪৫ হেক্টর জমিতে টমেটোর আবাদ হয়েছিল। এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে চাষ হচ্ছে বলে কর্মকর্তারা আশা করছেন।

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের চরকর্নেশনা এলাকার চাষী মো. রুবেল শেখ জানিয়েছেন, ইউটিউব দেখে মালচিং পদ্ধতিতে দুই বিঘা জমিতে টমেটো চাষ করেছেন। এতে তার খরচ হয়েছে তিন লাখ টাকা, যার মধ্যে তিনি ইতোমধ্যেই এক লাখ টাকার টমেটো বিক্রি করেছেন। তার প্রত্যাশা, এ জমি থেকে অন্তত ১০ লাখ টাকার টমেটো বিক্রি হবে।

চাষী শফিক শেখ জানান, তিনি বিউটি প্লাস, সাতশত সাতান্না এবং বাহুবলী জাতের টমেটো চাষ করেছেন। আধুনিক পদ্ধতিতে চাষ করার ফলে বৃষ্টি ও কুয়াশার ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তার টমেটো আকার ও রঙে ভালো হওয়ায় বাজারে সহজেই বিক্রি হচ্ছে। বর্তমানে রাজবাড়ীর বাজারে টমেটো ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

তবে একই এলাকার ওসমান আলীর মতো কৃষকরা পুরনো পদ্ধতিতে চাষ করে বৃষ্টির কারণে গাছের ক্ষতি ও কুয়াশায় টমেটো পচে যাওয়ায় লোকসানের মুখে পড়েছেন। ওসমান আলী জানান, ১৫ বিঘা জমিতে টমেটো চাষ করতে তার ৮ লাখ টাকা খরচ হয়েছে। তবে ফলন ভালো না হওয়ায় তার পক্ষে মূলধন উদ্ধার করা কঠিন হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শহিদুল ইসলাম বলেন, "আধুনিক মালচিং পদ্ধতি ব্যবহারে ফলন বৃদ্ধি ও রোগবালাই কম হয়। কৃষকদের প্রশিক্ষণ, পরামর্শ এবং প্রণোদনা প্রদান করা হচ্ছে। চাষীরা যদি আধুনিক পদ্ধতি গ্রহণ করেন, তাহলে তারা আরও লাভবান হবেন।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা