সংগৃহিত
বাণিজ্য

রমজানে ফুডপ্যান্ডার বিশেষ ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক: রমজান মাসজুড়ে রাইডার পার্টনারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশে এক বিশেষ ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে দেশের শীর্ষ স্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা।

শুক্রবার এ ক্যাম্পেইনের আওতায় রমজানের প্রতি গ্রাহকদের দেয়া টিপের সাথে সমপরিমাণ অর্থ যোগ করে রাইডারদের দেবে ফুডপ্যান্ডা। সারা দেশের ফুডপ্যান্ডা রাইডাররা এ ক্যাম্পেইনের জন্য আওতাভুক্ত হবেন।

যানজট, প্রতিকূল আবহাওয়া ও বিভিন্ন প্রতিবন্ধকতা উপেক্ষা করে দ্রুততম সময়ে দক্ষতার সাথে গ্রাহকের দোরগোড়ায় খাবার পৌঁছে দেন ফুডপ্যান্ডার ডেলিভারি পার্টনাররা। তাদের কঠোর শ্রম ও উদ্যম এর প্রতি সহমর্মিতা প্রকাশ এবং তাদের নিরলস প্রচেষ্টার স্বীকৃতি দেয়ার অংশ হিসেবে বিশেষ এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

এ প্রসঙ্গে ফুডপ্যান্ডার অপারেশনস ডিরেক্টর আন্দালিব হাসান বলেন, কেবল কৃতজ্ঞতা প্রকাশ করতেই নয়, রাইডারদের প্রতিদিনের অক্লান্ত প্রচেষ্টার স্বীকৃতি দেয়ার লক্ষ্যে আমরা এ উদ্যোগ নিয়েছি।

কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে ফুডপ্যান্ডার লক্ষ্যপূরণে নিরলস সহায়তা করায় রাইডার পার্টনারদের আমরা আন্তরিক ধন্যবাদ জানাই।

জানা গেছে, গ্রাহকের দেয়া টিপ এর অর্থ দ্বিগুণ করে সাপ্তাহিক বিল পরিশোধের সময় তা যুক্ত করবে প্রতিষ্ঠানটি। শুধুমাত্র মোবাইল আর্থিক সেবা (এমএফএস) এবং ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ডে পরিশোধ করা অনলাইন লেনদেনের ক্ষেত্রে টিপ দ্বিগুণ করার এ সুবিধা প্রযোজ্য হবে।

উল্লেখ্য, ফুডপ্যান্ডা এশিয়া প্যাসিফিকের অন্যতম শীর্ষ স্থানীয় ডেলিভারি প্ল্যাটফর্ম। সুবিধামতো ও দ্রুততম সময়ে গ্রাহকদের কাছে খাবার, গ্রোসারি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যসহ অন্যান্য জিনিস পৌঁছে দিতে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে ফুডপ্যান্ডা।

অভিনব প্রযুক্তি ও সুদক্ষ পরিচালনার সমন্বয় এবং রিটেইল পার্টনারদের শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে এ অঞ্চলের কুইক-কমার্সে (কিউ-কমার্স) নেতৃত্ব দিচ্ছে ফুডপ্যান্ডা। খাবার ডেলিভারি দেয়ার লক্ষাধিক অপশন ছাড়াও অন-ডিমান্ড পণ্য ডেলিভারি সুবিধা প্রদানে রয়েছে প্যান্ডামার্ট ক্লাউড স্টোর।

সিঙ্গাপুর, হংকং, থাইল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান, তাইওয়ান, ফিলিপাইন, বাংলাদেশ, লাওস, কম্বোডিয়া ও মায়ানমার- এশিয়া প্যাসিফিক অঞ্চলের ১১টি বাজারের চারশো শহরে ফুডপ্যান্ডার কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফুড ডেলিভারি ইন্ডাস্ট্রিতে বিশ্বব্যাপী নেতৃত্ব প্রদানকারী প্রতিষ্ঠান ‘ডেলিভারি হিরো’র একটি অঙ্গপ্রতিষ্ঠান ফুডপ্যান্ডা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা