সংগৃহিত
লাইফস্টাইল

যেসব কারণে মানুষ ব্যর্থ হয়

লাইফস্টাইল ডেস্ক: সফলতা অবশ্যই আকর্ষণীয় কিন্তু এই যাত্রার চারদিক সমস্যায় ভরা। এই পথচলায় অনেকে হোঁচট খেয়ে পড়ে যায়, সাফল্য তখন অধরাই থেকে যায়। জীবনে সফল হতে হলে সেইসব বাধা-বিপত্তি পার হয়ে যেতে জানতে হবে। আমাদের নিজের কিছু স্বভাবই আমাদের সফল হতে দেয় না। আমরা তা বুঝতেও পারি না, অলক্ষ্যেই নিজের ভেতরে লালন করে চলি। দিনশেষে ভাবি, আমাদের কী দোষ, কেন আমরা ব্যর্থ! আপনার জীবনেও বারবার কেবল ব্যর্থতাই ধরা দিচ্ছে? মিলিয়ে নিন তো এই স্বভাবগুলো আপনার ভেতরে রয়েছে কি না-

১) পরিকল্পনা বাস্তবায়ন না করা

বেশিরভাগ ব্যর্থ মানুষের এই স্বভাব থাকে। তাদের স্বপ্নগুলো চিন্তা হিসেবেই স্থির থাকে। তারা স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যেতে ভয় পায়। বড় স্বপ্নের জন্য প্রয়োজন হয় বড় সাহসের, অনেক বেশি মনোবলের। যা বেশিরভাগেরই থাকে না। পরিকল্পনা শুরু করার জন্য সাহস, সংকল্প এবং কঠিন কাজগুলোকে ছোট ও পরিচালনাযোগ্য করার ক্ষমতা থাকা প্রয়োজন। ব্যর্থতা আসে আপনার অনিচ্ছা থেকেই।

২) কাজের ধারাবাহিকতা না থাকা

কোনোকিছুতে সফল হওয়ার জন্য ধারাবাহিকতা থাকা প্রয়োজন। ধারাবাহিকতা না থাকলে একটা সময় সেই কাজের প্রেরণা কমে যায়। ধারাবাহিকতা মানে কেবল একই কাজ নিয়মিত করতে থাকাই নয়, এটি আপনার শৃঙ্খলা, একাগ্রতাও প্রকাশ করে। যেকোনো প্রতিকূল পরিবেশে দৃঢ়তা এবং অধ্যবসায়, প্রতিকূলতা সত্ত্বেও অবিরাম এগিয়ে যাওয়া, কাঙ্ক্ষিত গন্তব্যের কাছাকাছি যাওয়ার সংকল্প থাকতে হবে।

৩) ব্যর্থতার ভয়

ভয় একটি শক্তিশালী প্রতিপক্ষ, এটি বেশিরভাগ সময়ে সাফল্যের সম্ভাবনার চেয়ে বড় হয়। ব্যর্থতার ভয় আঁকড়ে ধরে আপনার প্রচেষ্টাকে পঙ্গু করে দেয়। কিন্তু ব্যর্থতা মানেই সবকিছু শেষ নয়। বরং এটি আপনার জন্য একটি নতুন শিক্ষা নিয়ে আসে। আপনি সেখান থেকেই আবার শুরু করতে পারেন, যেখান থেকে থেমে গিয়েছিলেন। ভয় কাটিয়ে উঠতে ব্যর্থতাকে জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হিসাবে গ্রহণ করুন।

৪) নির্দিষ্ট লক্ষ্য না থাকা

লক্ষ্য ছাড়া জীবন একটি কম্পাস ছাড়া পাল ছাড়া নৌকার মতো। আপনার যখন কোনো লক্ষ্য থাকবে না তখন সফলতা আর ব্যর্থতা দুই-ই আপনার জন্য সমান। তাই সবার আগে জীবনের লক্ষ্য নির্দিষ্ট করুন। আপনি কোথায় আছেন এবং কোথায় যেতে চান তা চিন্তা করুন। এটি ঠিক যে মানুষের পরিকল্পনা অনুসারেই সবকিছু হয় না। কিন্তু চেষ্টা করতে দোষ কী! আপনি যখন লক্ষ্য ঠিক রেখে এগিয়ে যাবেন, তখন শতভাগ না হলেও সন্তুষ্টিজনক সফলতা জীবনে আসবেই।

৫) আত্মবিশ্বাসের অভাব

আত্মবিশ্বাস সাফল্যের স্প্রিংবোর্ড হিসেবে কাজ করে। তবুও অনেকে আত্ম-সন্দেহে ভোগেন। এটি তাদের সম্ভাবনাকে সীমিত করে দেয়। আত্মবিশ্বাস গড়ে তোলার জন্য নিজের শক্তিকে স্বীকার, আত্ম-সহানুভূতি লালন এবং ইতিবাচক ইমেজ গড়ে তুলতে হবে। অপূর্ণতা এবং ব্যর্থতাকে ধাপে ধাপে আলিঙ্গন করতে জানতে হবে, যা আপনাকে চ্যালেঞ্জ মোকাবিলা করার সাহস জোগাবে।

৬) দেরি করা

শুধুমাত্র সময়ের কাজ সময়ে না করার কারণে অনেকেই জীবনে মুখ থুবড়ে পড়ে। এই ব্যর্থতা অনেক সময় সারাজীবনেও কাটিয়ে ওঠা সম্ভব হয় না। কারণ সবকিছু ফিরিয়ে আনা গেলেও সময় কখনো ফিরিয়ে আনা যায় না। আপনার কাজগুলোকে বোঝা হিসেবে না দেখে ছোট ছোট ভাগ করে সম্পাদন করুন। যে কাজ করতেই হবে তা আনন্দ নিয়ে করুন। এতে কাজের মান ভালো হবে আবার আপনার সফলতার সম্ভাবনাও বেড়ে যাবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা