সারাদেশ
৪ মাসের অন্তঃসত্ত্বা ওই কিশোরী

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা প্রতিনিধি

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে দিগরাজ এলাকা দীর্ঘ প্রচেষ্টার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় মোংলা থানা পুলিশ । বুধবার (২৯ জুলাই) সকালে তাকে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃত লিটন মন্ডল বাগেরহাট জেলার মোংলা থানার মালগাজী মিশনবাড়ী এলাকার পরিতোষ মন্ডলের ছেলে

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ২৩ মে মোংলা থানায় দায়ের হওয়া একটি ধর্ষণ মামলায় (মামলা নং-১৯) সে এজাহারনামীয় আসামি ছিল। ঘটনার পর থেকেই অভিযুক্ত লিটন আত্মগোপনে ছিলেন।


অন্তঃসত্ত্বা ওই কিশোরীর সাথে লিটন মন্ডলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে বিগত দুই-তিন বছর ধরে ওই কিশোরীকে তাদের বাড়ি থেকে বের করে নিয়ে বিভিন্ন এলাকায় বাসা ভাড়া করে স্বামী-স্ত্রীর পরিচয়ে বসবাস করে আসছিলেন লিটন। বর্তমানে ওই নারী ১৮ সপ্তাহের ( ৪ মাসের) অন্তঃসত্ত্বা বলে মামলায় উল্লেখ করা হয়।


মোংলা থানার ওসি আতিকুর রহমান জানান, মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে গ্রেফপ্তার করা হয়েছে। মামলা দায়েরের পর থেকে আসামি পলাতক থাকলেও, মোংলা থানা পুলিশের অব্যাহত প্রচেষ্টায় অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হই।

গ্রেফতারকৃত আসামিকে আজ সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানায় থানার এ কর্মকর্তা।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা