সংগৃহীত
বিনোদন

মেয়ের প্রেমের কথা শুনলে অজয় বন্দুক তুলবে: কাজল

বিনোদন ডেস্ক

বলিউডের তারকা দম্পতি অজয় দেবগন ও কাজল। তাদের একমাত্র মেয়ে নাইসা দেবগন। এখনো ইন্ডাস্ট্রিতে পা রাখেননি নাইসা। তবে ব্যক্তিজীবন উপভোগ করতেই ব্যস্ত থাকেন এই স্টারকিড।

প্রায়ই বন্ধুদের সঙ্গে মুম্বাইয়ের রেস্তোরাঁ থেকে ডিনার পার্টি থেকে বের হতে দেখা যায় নাইসাকে। আর তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই আলোচনা-সমালোচনাও কম হয় না।

তবে কাজল জানালেন, কন্যা নাইসা তাদের বাধ্যগত সন্তান। যেমন প্রেমের বিষয়ে পরামর্শ নিতে নাকি মায়ের কাছেই আসে সে; বাবাকে এসব বলতে নাকি একদমই ভয় পান। কারণ, মেয়ের প্রেমের কথা শুনলে নাকি অজয় বন্দুকও তুলতে পারেন!

এক সাক্ষাৎকারে মেয়ের সম্পর্কে কাজল বলেন, ‘আমি নিশ্চিত, নাইসা কখনোই ওর বাবার কাছে প্রেমিক বা প্রেম নিয়ে কোনো কথা বলতে যাবে না। এসব শুনলে হয়তো অজয় হাতে বন্দুক তুলে নিয়ে প্রশ্ন করবে, ‘ছেলেটা কোথায়? এখনই ছেলেটাকে সামনে নিয়ে এসো।’

তবে পুত্র যুগ আবার বাবার সঙ্গে বেশি স্বচ্ছন্দ। অজয় এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ছেলে নাকি তার সঙ্গেই প্রেম সংক্রান্ত সব বিষয় নিয়ে আলোচনা করে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা