ছবি: সংগৃহীত
খেলা

মেয়েদের লিগে নতুন চ্যাম্পিয়ন রাজশাহী

আমার বাঙলা ডেস্ক

‎মেয়েদের ফুটবল লিগের শেষ রাউন্ডে বাংলাদেশ সেনাবাহিনী ও রাজশাহী স্টারসের ম্যাচটা হয়ে উঠেছিল অঘোষিত ফাইনাল। চ্যাম্পিয়ন হতে রাজশাহীর দরকার ছিল এক পয়েন্ট, শিরোপা দৌড়ে থাকতে সেনাবাহিনীকে জিততে হতো। শেষ পর্যন্ত আজ কমলাপুর স্টেডিয়ামে সেনাবাহিনীর বিপক্ষে ৩-০ গোলে জিতে শিরোপা নিশ্চিত করেছে লিগের নবাগত দল রাজশাহী।

‎প্রথমার্ধে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলেছে। তবে মাঝমাঠে বল দখলে রাজশাহীর চেয়ে কিছুটা এগিয়ে ছিল সেনাবাহিনী। খেলা তৈরিতেও তারা রাজশাহীর সঙ্গে দারুণ টক্কর দিয়েছে। রাজশাহীর বেশির ভাগ আক্রমণ সেনাবাহিনীর গোলমুখেই ভেস্তে গেছে। পুরো টুর্নামেন্টে ফর্মে থাকা আলপি আক্তারও একপ্রকার বোতলবন্দীই ছিলেন। তবে দ্বিতীয়ার্ধে আর রাজশাহীকে আটকে রাখা যায়নি। গোল পেয়ে যান আলপিও।

প্রথমার্ধে ম্যাচের ১৫ মিনিটে ফ্রি কিক পায় রাজশাহী। কিন্তু ঋতুপর্ণা চাকমার শট আটকে যায় সেনাবাহিনীর রক্ষণ দেয়ালে। এর দুই মিনিট পর প্রতিপক্ষ গোলকিপার রুপনা চাকমাকে একা পেয়েও নিশানা খুঁজে পাননি সেনাবাহিনীর তনিমা বিশ্বাস। বিরতির আগমুহূর্তে শিউলি আজিম ফাঁকা পোস্টে দাঁড়িয়ে বল ক্লিয়ার করেন, না হলে হয়তো এক গোলের লিড পেয়েই যেত সেনাবাহিনী।

দেড় বছর বিরতির পর এবার মাঠে গড়ায় নারী লিগ। যদিও প্রতিযোগিতা শুরুর আগে থেকেই মাঠের অব্যবস্থাপনা, সূচিসহ কিছু বিষয় নিয়ে বিতর্ক লেগেই ছিল। ১১ দলের লড়াইয়ে চ্যাম্পিয়ন রাজশাহী ছাড়াও আলো ছড়িয়েছে সেনাবাহিনী ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব।

রাজশাহী এবারই প্রথম নারী লিগে দল গড়েছে। গতবারের চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমি ১০ ম্যাচের একটিতে জয় পায়। সর্বোচ্চ ৩বারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবার অংশ নেয়নি। ১০ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করল রাজশাহী। সেনাবাহিনী মৌসুম শেষ করল ২৪ পয়েন্ট নিয়ে।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা