ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

মেক্সিকোতে ১৩ পুলিশকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় গুয়েরেরো প্রদেশে ১৩ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে স্থানীয় একটি শহরের নিরাপত্তা প্রধানও রয়েছেন।

সোমবার (২৩ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, সোমবার দক্ষিণ মেক্সিকোর গুয়েরেরো প্রদেশে সন্ত্রাসীরা কমপক্ষে ১৩ জন স্থানীয় পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে বলে প্রাদেশিক সরকারের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্রটি জানায়, নিহতদের মধ্যে কোয়ুকা দে বেনিটেজ শহরের স্থানীয় নিরাপত্তা প্রধানও রয়েছেন। শহরটি আকাপুলকোর জনপ্রিয় সমুদ্র সৈকত রিসোর্টের পশ্চিমে অবস্থিত।

প্রাদেশিক কর্মকর্তারা এক বিবৃতিতে বলেছেন, নৌবাহিনীর সদস্য এবং ন্যাশনাল গার্ড এজেন্টদের মাধ্যমে এলাকার নিরাপত্তা আরও জোরদার করা হবে। তবে কতজন পুলিশ নিহত হয়েছেন তা ওই বিবৃতিতে বলা হয়নি।

অবশ্য মেক্সিকোর কোয়ুকা দে বেনিটেজ এলাকাটি নানা ধরনের অপরাধের জন্য পরিচিত। পুলিশ কর্মকর্তাদের ওপর অতর্কিত ওই হামলার আগে সেখানে কথিত আগ্নেয়াস্ত্র বিস্ফোরণের প্রতিক্রিয়া জানাতে এজেন্টদের পাঠানো হয়েছিল বলে সূত্রটি জানিয়েছে।

বিবিসি জানিয়েছে, মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় গুয়েরেরো প্রদেশে অন্তত ১১ পুলিশ কর্মকর্তা ও একজন নিরাপত্তা প্রধান নিহত হয়েছেন বলে পুলিশ সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম বলছে।

প্রসঙ্গত, গুয়েরেরো প্রদেশটি মাদক-পাচার সংক্রান্ত সহিংসতায় জর্জরিত। প্রশান্ত মহাসাগরীয় করিডোরের উত্তরে লাভজনক এই মাদক রুট নিয়ন্ত্রণের জন্য ওই এলাকার বিভিন্ন গোষ্ঠী একে অপরের সঙ্গে সংঘাতে লিপ্ত।

এছাড়া এই অঞ্চলটি আফিম এবং হেরোইন উৎপাদনেরও একটি হটস্পট। গত বছর গুয়েরেরোর ছোট একটি শহরের মেয়রকে বন্দুকধারীরা গুলি করে হত্যা করে। কর্তৃপক্ষ সেই হামলার জন্য মাদকচক্রের সঙ্গে যুক্ত অপরাধী চক্রকে দায়ী করেছিল।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা