ফাইল ফটো
বিনোদন

মুক্তি পাচ্ছে মিলনের হলিউড সিনেমা

বিনোদন ডেস্ক: গত বছর আনিসুর রহমান মিলন ‘বনইয়ার্ড’ নামে হলিউডের একটি ছবিতে অভিনয় করেছিলেন। আসিফ আকবর পরিচালিত ছবিটিতে আরো আছেন মেল গিবসনের মতো তারকা। ৫ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘বনইয়ার্ড’।

তবে বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা থাকলেও সেটা সম্ভব হচ্ছে না-জানিয়েছেন মিলন। আমেরিকা থেকে গত সপ্তাহে দেশে ফিরেছেন তিনি।মিলন বলেন, ‘হলিউডে এটি আমার দ্বিতীয় ছবি। এটি প্রযোজনা করেছে লায়ন্স গেট। তাদের সঙ্গে বাংলাদেশের যমুনা ব্লকবাস্টারের চুক্তি ছিল আগে থেকে।

তবে সম্প্রতি সেটা বাতিল হয়েছে বলে জেনেছি। যার কারণে ছবিটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে না। আমি দেশে থাকার কারণে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। নইলে আরো বিস্তারিত জানাতে পারতাম।’

মিলন আরো বলেন, ‘ছবিটি নিয়ে আমি দারুণ আশাবাদী। দর্শক আমাকে এত বড় প্রযোজনা প্রতিষ্ঠানের ছবিতে দেখবেন, মেল গিবসনের সঙ্গে পর্দায় হাজির হব এটা অনেক বড় ব্যাপার। ছবিটির গল্প একজন সিরিয়াল কিলারকে নিয়ে। যাকে খোঁজ করতে মাঠে নামে মেল গিবসন। আমি তাঁকে নানাভাবে সাহায্য করি। দর্শকদের ছবিটি ভালো লাগবে।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা