ছবি: সংগৃহীত
জাতীয়

মিয়ানমার থেকে গুলি, ২ কিশোর আহত

আমার বাঙলা ডেস্ক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফের দুই কিশোর আহত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি ) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালীসংলগ্ন এলাকায় নাফ নদীতে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুই কিশোর হলো মো. সোহেল (১৬) ও মো. ওবাইদুল্লাহ (১৭)। তাঁরা দুজনই টেকনাফের হোয়াইক্যং এলাকার বাসিন্দা। তাদের কক্সবাজারের উখিয়ার এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ওই দুই কিশোর নৌকা নিয়ে নাফ নদীতে মাছ ধরছিল। হঠাৎ মিয়ানমার থেকে তাদের নৌকা লক্ষ্য করে ১০ থেকে ১২ রাউন্ড গুলি করা হয়। এ সময় দুই কিশোর গুলিবিদ্ধ হলে আশপাশে থাকা লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরাই ওই দুই কিশোরকে লক্ষ্য করে গুলি ছুড়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জালাল বলেন, নাফ নদীতে মাছ ধরতে গিয়ে দুই কিশোর জেলে গুলিবিদ্ধ হয়েছে। গুলি করার ঘটনায় আরাকান আর্মি জড়িত। আহত কিশোরেরা হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগে ১১ জানুয়ারি সকালে মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা গুলিতে আহত হয়েছে হুজাইফা আফনান (৯) নামের টেকনাফের এক শিশু। সে বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন। ১২ জানুয়ারি টেকনাফ সীমান্তের লম্বাবিল এলাকায় মাইন বিস্ফোরণে মোহাম্মদ হানিফ নামে এক মাছ চাষি পা হারান। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

নতুন কুঁড়ির প্রথম আসরের সমাপনী দিন আজ

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর জাতীয় পর্ব পর্দা নামছে আজ। আর্...

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের বাড়ালো সম্মানি ভাতা

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নোলানের

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়?

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা