সংগৃহিত
আন্তর্জাতিক

মালিতে সড়ক দুর্ঘটনা, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জনের প্রাণহানি ঘটেছে। এতে আরও ৪৬ জন আহত হয়েছেন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দেশটির মধ্যাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে বলে পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে।

কেসেডুগু এবং ওউয়ান শহরের মধ্যবর্তী একটি রাস্তায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে একটি বাসের সংঘর্ষ বাঁধে। বাসটি কেন্দ্রীয় শহর মোপ্তি থেকে রাজধানী বামাকোর দিকে যাচ্ছিল বলে জানিয়েছে পরিবহন মন্ত্রণালয়।

এক বিবৃতিতে বলা হয়, ওই দুর্ঘটনায় ১৫ জন প্রাণ হারিয়েছে এবং আরও ৪৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা ক্ষতিগ্রস্তদের মোপ্তির সোমিনো ডলো হাসপাতালে নিয়ে গেছেন। মালিতে সড়ক দুর্ঘটনা বেশ সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। রাস্তার বেহাল দশা এবং যানবাহনের ত্রুটি ও লোকজনের অবহেলার কারণে প্রায়ই সেখানে দুর্ঘটনা ঘটে।

প্রসঙ্গত, গত মাসের শেষের দিকে মালিতে একটি সোনার খনির টানেল ধসে ৭০ জনেরও বেশি শ্রমিক নিহত হন। আফ্রিকার অন্যতম শীর্ষ সোনা উত্তোলনকারী দেশ মালি। তা সত্ত্বেও এটি বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটি।

মালির খনিগুলোতে প্রায়ই মারাত্মক ভূমিধসের ঘটনা দেখা যায়। মূল্যবান এই ধাতু সমৃদ্ধ খনিগুলোর নিয়ন্ত্রণ পেতে বেগ পেতে হয় দেশটির কর্তৃপক্ষকে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা