সংগৃহিত
জাতীয়

মাদকমুক্ত সমাজ গঠনে অভিযান চলছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেছেন, মাদকমুক্ত বাংলাদেশ গড়া প্রধানমন্ত্রীর শেখ হাসিনার অঙ্গীকার। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে হলে শরীরচর্চার দিকে মনোযোগ বাড়াতে হবে। এক্ষেত্রে ব্যায়ামাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

বুধবার (৬ মার্চ) মতিঝিলের সাদেক হোসেন খোকা সামাজিক অনুষ্ঠান কেন্দ্রের (কমিউনিটি সেন্টার) ৪র্থ তলায় স্থাপিত অত্যাধুনিক সাউথ পয়েন্ট নগর ব্যায়ামাগারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নাছিম বলেন, এক সময় সুঠাম দেহের অধিকারী বডি বিল্ডারদের প্রাণকেন্দ্র ছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পুরান ঢাকা। ঢাকাকে সেই পুরোনো ধারায় সারা বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন উদ্যোগ নিয়েছে। কারণ, যারা শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত হয় তাদের মাদক কখনো আসক্ত করতে পারে না। আর মাদকমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর শেখ হাসিনা করেছেন।

তিনি বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে সর্বস্তরে অভিযান চলছে। আমরা একটি সুন্দর সোনার বাংলাদেশ গড়তে চাই। ধনী-গরিবের ব্যবধান কমিয়ে আনতে চাই। সে লক্ষ্য নিয়ে বর্তমান সরকার অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় কাজ করে যাচ্ছে। এই কার্যক্রম আগামী দিনেও অব্যাহত থাকবে।

পরে সাউথ পয়েন্ট নগর ব্যায়ামাগারে উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

তিনি আরো বলেন, যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে এই ব্যায়ামাগার পরিচালিত হবে। স্বল্পমূল্যে নগরবাসী এখানে শরীরচর্চা করতে পারবেন। এখানে স্টিম বাথ, সওনা বাথসহ আধুনিক সব সুযোগ-সুবিধা ও যন্ত্রপাতির ব্যবস্থা রয়েছে। ১০ হাজার বর্গফুট জায়গার মধ্যে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদাভাবে ব্যায়াম করার সুযোগ এখানে রয়েছে বলেও জানান তিনি।

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফি, ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং করপোরেশনের সমাজকল্যাণ ও কমিউনিটি সেন্টার বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সারোয়ার হাসান আলো, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা