সংগৃহিত
লাইফস্টাইল

মাছের তেল খাওয়ার স্বাস্থ্য উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক: মাছের তেল শরীরের জন্য অনেক উপকারী। এ কারণে পুষ্টিবিদরা মাছের তেল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এতে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। যদিও মাছের তেলের বেশ কিছু উপকারিতা আবার অপকারিতাও আছে।

চলুন জেনে নেয়া যাক মাছের তেলের উপকারিতা-

১) ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ:

হার্ট ও ব্রেনের জন্য একটি ফ্যাটি অ্যাসিড ভীষণ জরুরি। সেটির নাম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। মাছের তেল এই ফ্যাটি অ্যাসিডে ভরপুর থাকে। নতুন কোষ তৈরি করে এই ফ্যাটি অ্যাসিড। শরীরে শক্তি জোগায়। ভিটামিন ই, এ ও কে সরবরাহ করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড।

২) চোখের জন্য ভালো:

মাছ চোখের জন্যও ভালো। শুধু মাছ নয়, মাছের তেলও কম যায় না। এর মধ্যে আছে ডিএইচএ (ডোকোসাহেক্সানয়িক অ্যাসিড) ও ইপিএ (এইকোসাপেনটানোয়িক অ্যাসিড)। এই দুটি উপাদান শরীরে থাকলে বয়স বাড়লেও চোখের সমস্যা হয় না।

৩) হাড়ের ঘনত্ব বাড়ায়:

হাড়ের ঘনত্ব কমে গেলে হাড় দুর্বল হয়ে যায়। তখন সহজেই হাড় ভঙ্গুর হয়ে পড়ে। মাছের তেল খেলে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হাড়ের খনিজ পদার্থকে ক্ষয়ে যেতে দেয় না । এর ফলে হাড় মজবুত থাকে।

৪) রক্তচাপ কমায়:

যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন, তারা নিয়মিত খেতে পারে মাছের তেল। এতে থাকা ডিএইচএ ও ইপিএ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।

৫) আর্থ্রাইটিসের ব্যথা কমায়:

মাছের তেলে আছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান, যেগুলো অস্ট্রিও আর্থ্রাইটিস ও রিউমাটয়েড আর্থ্রাইটিসের ব্যথা কমাতে সাহায্য করে বলে জানা গেছে একাধিক গবেষণায়।

৬) মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়:

মাছের তেলে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। যা মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এটি উদ্বেগ ও মানসিক অবসাদ নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে।

মাছের তেলের অপকারিতা-

১) ওজন বাড়াতে পারে:

অতিরিক্ত মাছের তেল খেলে ওজন বেড়ে যেতে পারে। কারণ মাছের তেলের মধ্যে থাকে ফ্যাট। আর ভালো হলেও এই চর্বি বেশি গ্রহণে ওজন বাড়তে পারে। তাই একটি নির্দিষ্ট পরিমাণে চিকিৎসকের পরামর্শ মেনে মাছের তেল গ্রহল করতে পারেন।

২) পেটের সমস্যা হতে পারে:

অতিরিক্ত মাছের তেল খেলে পেটের সমস্যা হতে পারে। যারা এই সমস্যায় ভুগবেন তাদের ক্ষেত্রে মাছের তেল না খাওয়াই ভালো সূত্র: এবিপি নিউজ

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা