ছবি: সংগৃহীত
সারাদেশ

মহাসড়কের যানজটে আটকে পড়লেন সড়ক উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার অংশ পরিদর্শনের সময় যানজটে আটকে পড়েছেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বুধবার (৮ অক্টোবর) সকালে তিনি কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে রেলপথে এসে সড়ক পথে ব্রাহ্মণবাড়িয়ায় আসার জন্য যাত্রা শুরু করেন।

আশুগঞ্জের হোটেল উজানভাটিতে যাত্রাবিরতি করেন। হোটেল থেকে যাত্রা শুরু করার পর আশুগঞ্জের বাহাদুরপুর এলাকায় দীর্ঘ যানজটে আটকা পড়েন উপদেষ্টা।

এ দিন সকাল থেকে আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইল উপজেলার শাহবাজপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার অংশে যানজট দেখা দিয়েছে। হাইওয়ে পুলিশের দাবি, এক পাশে মালামাল রাখা ও সড়কের খানাখন্দের কারণে এই যানজট তৈরি হয়েছে।

স্থানীয়রা জানান, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় ৫১ কিলোমিটার সড়ক চারলেন উন্নীত করার কাজ চলছে। তবে প্রকল্পের কাজ ধীরগতিতে হওয়ায় আশুগঞ্জ গোলচত্তর থেকে সরাইল-বিশ্বরোড মোড় পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার অংশে ছোট-বড় অসংখ্য গর্ত তৈরি হয়েছে। ফলে যানবাহন চলাচলে সময় লাগে ৪-৬ ঘণ্টা।

এ প্রকল্পের ব্রাহ্মণবাড়িয়ার অংশ পরিদর্শনে আসা উপদেষ্টা ফাওজুল কবির খানের যাত্রার আগে গত রোববার থেকে সড়কের খানাখন্দ ভরাটের কাজ শুরু করা হয়েছে। এক পাশে রাস্তা বন্ধ রেখে সংস্কার কাজ চালানোর কারণে গত তিন দিন ধরে মহাসড়কে তীব্র যানজট তৈরি হচ্ছে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আলম বলেন, উপদেষ্টা মহোদয় আশুগঞ্জ থেকে সরাইলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। পথিমধ্যে আশুগঞ্জের মৈত্রী স্তম্ভ এলাকায় যানজটে আটকা পড়েছেন।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা