ছবি: সংগৃহীত
বিনোদন

মল্লিকা: ‘টম ক্রুজও আমার প্রতি আকৃষ্ট’

বিনোদন ডেস্ক

একসময় বলিউডের বিভিন্ন আইটেম গানে পারফর্ম করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন মল্লিকা শেরাওয়াত। মূলধারার অভিনেত্রী হিসেবে খুব একটা সফল না হলেও বলিউডের পাশাপাশি হলিউডেও কাজ করেছেন তিনি।

এবার রিয়েলিটি সিরিজ ‘দ্য ট্রেইটরস ২’-এর মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন মল্লিকা। সিরিজটিতে মুনাওয়ার ফারুকী, শ্বেতা তিওয়ারি, রণবীর ব্রার, রিয়া চক্রবর্তী, ক্রিস্টল ডি’সুজা, দালিপ তাহিল ও পারুল গুলাটির মতো তারকারাও অংশ নিয়েছেন।

সিরিজটির এক পর্বে মল্লিকা দাবি করেন, হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজও নাকি তার প্রতি আকৃষ্ট। এমনকি টম ক্রুজ তাকে ভিডিও বার্তাও পাঠিয়েছেন বলে জানান তিনি।

‘দ্য ট্রেইটরস ২’-এর প্রতিযোগী আদিত্য কুলশ্রেষ্ঠ মল্লিকাকে প্রশ্ন করেন, তার কখনো কারও প্রতি ক্রাশ তৈরি হয়েছে কি না, নাকি সবসময় অন্যরাই তার প্রেমে পড়েছেন।

জবাবে মল্লিকা বলেন, সবাই তার প্রেমে পড়েছেন। এরপরই টম ক্রুজের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, সম্প্রতি টম ক্রুজও তার প্রতি আকৃষ্ট হয়েছেন। নিজের বক্তব্যকে বাড়িয়ে বলছেন না বলেও উল্লেখ করেন অভিনেত্রী।

মল্লিকা আরও বলেন, তার কাছে তখন ফোন থাকলে টম ক্রুজের পাঠানো ভিডিওগুলো দেখাতে পারতেন। তবে কী ধরনের ভিডিও তিনি পাঠিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি অভিনেত্রী।

টম ক্রুজের সঙ্গে তার পরিচয় প্রসঙ্গে মল্লিকা বলেন, তারা বিভিন্ন সময়ে পার্টিতে একসঙ্গে দেখা করেছেন। টমকে ‘অসাধারণ মানুষ’ বলেও প্রশংসা করেন তিনি।

তবে মল্লিকার এই দাবি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। অনেক নেটিজেনই তার বক্তব্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বিষয়টি নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

এদিকে ‘দ্য ট্রেইটরস ২’-এর প্রচার শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৩ আগস্ট)। অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে সিরিজটি।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে বিকেলে সংবাদ সম্মেলন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী...

জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাশ হলেই গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদে যেসব বিষয় অন্তর্ভুক্ত হয়নি বা ঐকমত্যে...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী ও দেশটির সাবেক ফার...

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

ইরানের সঙ্গে সংঘাত নিরসনে দেওয়া শান্তি প্রস্তাব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ড...

ছাত্র আন্দোলনের মধ্যে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ

দীর্ঘদিন ধরে চলা ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের মধ্যে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা